স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নিগার-পিংকিদের ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানাদের অনবদ্য সাফল্যের কারণে সব খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ৩৫ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ জুলাই) টিম হোটেলে বাংলাদেশ নারী দলের সঙ্গে দেখা করার পর বোনাস দেওয়ার ঘোষণা দেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। নারী ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা এবং ব্যক্তিগত সাফল্যের জন্য আলাদা করে ১০ লাখ টাকা বোনাস দিবে ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার রেকর্ড গড়েন ফারজানা হক পিংকি। এই সেঞ্চুরির সুবাদে ২ লাখ টাকা আলাদা করে বোনাস পাবেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

সাংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘সিরিজ জিতলে আমরা বোনাস দিয়ে থাকি। তবে ভারতের সঙ্গে সিরিজ না জিতলেও প্রথমবারের মতো তাদের হারিয়েছে মেয়েরা। তাছাড়া শেষ ম্যাচেও টাই করেছে বাংলাদেশ। আমাদের একজন খেলোয়াড় সেঞ্চুরি করেছে। সবকিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা বোনাস দিবে বিসিবি। এর বাইরে যারা ব্যক্তিগত সাফল্য দেখিয়েছে ওদের জন্য আলাদা আলাদা টাকা আমরা বোনাস দিব। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ টাকা বোনাস দিবে বিসিবি।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X