স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০২:২২ এএম
অনলাইন সংস্করণ

গুরুত্বহীন ম্যাচেও কষ্টের জয় পাকিস্তানের

শাহিনের ক্যামিও শেষে ম্যাচ জিতিয়েছে পাকিস্তানকে। ছবি : সংগৃহীত
শাহিনের ক্যামিও শেষে ম্যাচ জিতিয়েছে পাকিস্তানকে। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই আগমন হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের। আশা ছিল অনেক দূর যাবে বাবর-রিজওয়ানরা। তবে সেই আশাকে নিরাশায় পরিণত করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে গত আসরের ফাইনালিস্টদের। তাই আরেক বিদায় হওয়া দল আয়ারল্যান্ডের সাথে বাবরদের ম্যাচের আলাদা কোন গুরুত্ব ছিল না। এরকম গুরত্বহীন ম্যাচও হারতে বসেছিল বাবররা। অবশ্য শেষ পর্যন্ত বাবর-শাহীনদের কৃতিত্বে কোন রকমে জয় তুলে নিতে পেরেছে পাকিস্তান।

রোববার (১৬ জুন) ফ্লোরিডার ফোর্ট লডারহিল অবশেষে টানা তিনটি পরিত্যক্ত ম্যাচের পর অবশেষে ম্যাচের দেখা পেল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। আয়ারল্যান্ডের দেয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া পাকিস্তানকে জয় এনে দিয়েছেন তাদের অধিনায়ক বাবর আজম। ফলে পরবর্তী পর্বে না গেলেও জয় দিয়েই বিশ্বকাপ শেষ করল পাকিস্তান।

১০৭ রানের টার্গেটে পাকিস্তানের শুরুটা অবশ্য ভালোই ছিল। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও সাইম আইয়ুবের ২৩ রানের জুটি কোন বিপদ ছাড়াই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল পাকিস্তানকে।

তবে প্রথমে আইয়ুব ও পরে রিজওয়ানের বিদায় ব্যাপারটিকে কঠিন করে তুলতে শুরু করে। কিন্তু ৫২ থেকে ৬২ এই ১০ রানে চার উইকেট হারিয়ে বিপদ আরো বাড়িয়ে তুলে পাকিস্তানের ব্যাটাররা।

লজ্জার হারের শঙ্কায় থাকা পাকিস্তানের শেষ আশা হয়ে ছিলেন অধিনায়ক বাবর আজম। আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে ৩৩ রানের জুটি করেন তিনি। তাদের এই জুটি ম্যাচটিকে পাকিস্তানের নাগালে নিয়ে আসে। জয় ১২ রান দূরে থাকতে আব্বাস আউট হলেও, শাহিন আফ্রিদির ক্যামিও পাকিস্তানকে স্বস্তির জয় এনে দেয়।

এর আগে টস জিতে বোলিং নিয়ে আইরিশরা শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলতে সমর্থ হয়। পাকিস্তানের পক্ষে ইমাদ ওয়াসিম ও শাহিন নেন ৩টি করে উইকেট। দুটি উইকেট যায় আমিরের ঝুলিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X