বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৬:৫৩ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

নেপাল অধিনায়কের সঙ্গে কেন তর্কে জড়ান তানজিম?

তানজিম-রোহিতের বাগযুদ্ধ। ছবি : সংগৃহীত
তানজিম-রোহিতের বাগযুদ্ধ। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে উত্তেজনা আর রোমাঞ্চে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া নতুন কিছু নয়। প্রায় পেস বোলারদের সঙ্গে বাগযুদ্ধে জড়ান ব্যাটাররা।

তেমনইভাবে সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে পড়িয়েছিলেন তানজিম হাসান সাকিব। নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে যান তিনি। জবাবে রোহিতকেও কিছু একটা বলতে দেখা গেছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কেড়েছে নেপাল। দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসায় ফেললেও হেরে যায় এক রানে। বাংলাদেশের ব্যাটারদেরও সমস্যা ফেলেন নেপালের বোলাররা। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। কিংসটাউনের উইকেটে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় টাইগাররা।

পরে অবশ্য নেপালি ব্যাটারদের ওপর ছড়ি ঘোরান বাংলাদেশের বোলাররা। তানজিম হাসান সাকিবের বল সামলাতে বেশ বেগ পেতে হয় নেপালিকে। চার ওভারের দুটিতে আদায় করেছেন মেডেন।

২১টি ডট বল করে গড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড। মাত্র ৭ রানে শিকার করেছেন চার উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X