শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ফিক্সিংয়ের চেষ্টা, তদন্তে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের কলঙ্কের ছায়া। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অভিযোগ করেছেন উগান্ডার এক ক্রিকেটার। তিনি জানান, একটি অপরিচিত নম্বর থেকে বারবার তাকে ফোন করা হচ্ছিল। ফিক্সিং করার জন্য তাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান উগান্ডার সেই ক্রিকেটার।

একাধিক নম্বর থেকে ফোন পান উগান্ডার সেই ক্রিকেটার

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে কেনিয়ার সাবেক এক ক্রিকেটার উগান্ডার সেই খেলোয়াড়কে একাধিক নম্বর থেকে ঘনঘন কল করছিল এবং তাকে বেশ কয়েকবার ম্যাচে ফিক্সিং করার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয়।

শেষ পর্যন্ত উগান্ডার সেই ক্রিকেটার আইসিসির কাছে অভিযোগ জানান। দ্রুত ব্যবস্থা নেয় আইসিসির দুর্নীতি দমন ইউনিট।

সাবেক তারকা পেসারের ফোন পেয়েছিলেন উগান্ডার ক্রিকেটার

ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ চলাকালে কেনিয়ার এক সাবেক ক্রিকেটার উগান্ডার এক খেলোয়াড়কে বেশ কয়েকবার একাধিক নম্বর থেকে ফোন করেছিলেন।

উগান্ডার সেই ক্রিকেটার আইসিসিকে জানিয়েছেন, ‘কেনিয়ার যে সাবেক ক্রিকেটার তাকে ফোন করছিল, সে একজন নামি পেস বোলার ছিল।’

এরপর আইসিসি উগান্ডার সেই ক্রিকেটারকে সতর্ক থাকতে নির্দেশ দেয় এবং পরামর্শ দেয় অপরিচিত নম্বর থেকে কেউ ফোন করে অনৈতিক কোনো প্রস্তাব দিলে তা যেন দ্রুত আইসিসিকে জানানো হয়।

ফিক্সিংয়ের টার্গেট ছোট দেশের ক্রিকেটার

আইসিসির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, এটা নতুন কিছু নয়। আসলে বড় দলের ক্রিকেটারদের চেয়ে ছোট দেশের ক্রিকেটারকে টার্গেট করা সহজ হয়। তবে উগান্ডার সেই ক্রিকেটার দ্রুত আইসিসিকে বিষয়টি জানানোয় বিশ্বকাপে ফিক্সিংয়ের ছায়া পড়েনি।

এর আগে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ঠিক একইভাবে সরাসরি ক্রিকেটারদের ফোন করেছিল জুয়াড়িরা। আইসিসির তৎপরতায় তেমন কিছুই ঘটেনি।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে আফ্রিকার দেশটি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় উগান্ডার বিশ্বকাপ মিশন। দ্বিতীয় ম্যাচে আফ্রিকার আরেক দেশ পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্ব আসরে প্রথম জয় পায় উগান্ডা।

যদিও আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ৫৮, ৩৯ ও ৪০ রানে অলআউট হয় দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১০

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১১

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১২

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৩

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৪

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৫

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৯

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

২০
X