স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

টেস্টে দ্রুত রান তোলার রেকর্ড গড়েছে ভারত

রোহিত ও জয়সাওয়ালের উদ্বোধনী জুটি দ্রুততম সময়ে ১০০ পেরোয়। ছবি : সংগৃহীত
রোহিত ও জয়সাওয়ালের উদ্বোধনী জুটি দ্রুততম সময়ে ১০০ পেরোয়। ছবি : সংগৃহীত

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ছিল বৃষ্টির বাগড়া। সারা দিনে খেলা হয়েছে মাত্র ৬৪ ওভার। এর মধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে শুধু ২৪ ওভার ব্যাটিং করেই বেশ কয়েকটি রেকর্ডের জন্ম দিয়েছে ভারত।

রোববার দ্বিতীয় ইনিংসে ভারতের খেলা দেখে মনে হচ্ছিল ইংল্যান্ডের বাজবলকে ছাড়িয়ে যাওয়ার মিশন নিয়ে মাঠে নেমেছে রোহিত শর্মারা। ২ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক। রানরেট ছিল এ সময় ৭.৫৪; যা টেস্টের এক ইনিংসে ন্যূনতম ২০ ওভার ব্যাটিং করা দলগুলোর মধ্যে সর্বোচ্চ! ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ৭.৫৩ রানরেটে ২৪১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। এত দিন সেটাই ছিল সর্বোচ্চ।

দ্রুত রান তোলার মিশনে আরেকটি রেকর্ডও ভারত নিজেদের করে নিয়েছে। রোহিত ও জয়সাওয়ালের উদ্বোধনী জুটি মাত্র ৭১ বলে ভারতের রানকে একশর ঘরে নিয়ে যায়। টেস্ট ইতিহাসে এটি দ্রুততম দলগত সেঞ্চুরি। এ ক্ষেত্রে দুইয়ে নেমে গেছে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে ৮০ বলে ১০০ ছুঁয়েছিল শ্রীলঙ্কার ইনিংস।

তবে এত রেকর্ড করার পরেও ভারতের তাকিয়ে থাকতে হচ্ছে আবহাওয়ার দিকে। শেষ দিনে আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছে, এদিন সকাল থেকেই পোর্ট অব স্পেনে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তা হলে ভারতের জন্য তা হবে দূর্ভাগ্যের। টেস্ট জিততে তাদের দরকার ৮ উইকেট। বিপরীতে স্বাগতিক উইন্ডিজের ব্যাটারদের করতে হবে ২৮৯ রান।

এর আগে বিরাট কোহলির ২৯তম টেস্ট সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩৮ রান করে ভারত। জবাবে মোহাম্মদ সিরাজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৫৫ রানে। ১৮৩ রানে এগিয়ে থাকা ভারত দ্রুত গতিতে আরও ১৮১ রান যোগ করে। শেষ পর্যন্ত ক্যারিবীয়দের ৩৬৫ রানের লক্ষ্য দেয় তারা। স্বাগতিকেরা চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৭৬ রান তুলতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X