স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০১:১৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসি মায়ামির অধিনায়ক

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে অনেক দিন ধরেই দায়িত্ব সামলাচ্ছেন লিওনেল মেসি। তার নেতৃত্বেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। শৈশবের ক্লাব বার্সেলোনার অধিনায়কও ছিলেন। কিন্তু ক্লাব ফুটবলে পিএসজি অধ্যায়ে তাকে অধিনায়ক হিসেবে দেখা যায়নি। তবে এবার মার্কিন মুলুকে গিয়েই অধিনায়কের আর্মব্যান্ড ফিরে পেলেন বিশ্বকাপজয়ী এই তারকা।

মেসিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো।

ইউরোপের ফুটবল অধ্যায় শেষ করে কিছুদিন আগে দুই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেন মেসি। রোববার (২৩ জুলাই) দলটির হয়ে অভিষেক ম্যাচেই মেসি ছিলেন আপনরূপে উজ্জ্বল; লিগস কাপের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ মুহূর্তে দর্শনীয় এক ফ্রি কিকে গড়ে দেন ব্যবধান। ড্র হতে যাওয়া ম্যাচে দলকে এনে দেন জয়। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ওই ম্যাচেও সেদিন নেতৃত্বের আর্মব্যান্ড পরেছিলেন মেসি।

মেসিকে পেয়ে নতুন শুরুর স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি। তার হাত ধরে ১১ ম্যাচ ও ২ মাসের খরা কাটিয়ে জয়ের পথেও ফিরেছে মেজর সকার লিগের দলটি। বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচটিতেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।

ক্লাবটির আগের অধিনায়ক ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগোর। তিনি পায়ের ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন। ফলে মেসির অধিনায়ক হতে কোনো বাধা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১০

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১

১১ রানে হারল বাংলাদেশ

১২

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৩

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৪

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৫

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৬

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৭

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৮

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

২০
X