ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০২:১৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বসুন্ধরা কিংসের প্রস্তুতি শুরু

প্লে অফের প্রস্তুতি শুরু করেছে বসুন্ধরা কিংস। ছবি : সংগৃহীত
প্লে অফের প্রস্তুতি শুরু করেছে বসুন্ধরা কিংস। ছবি : সংগৃহীত

সর্বশেষ তিন মৌসুমই এএফসি কাপ খেলেছে বসুন্ধরা কিংস। এবারের মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার মিশন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এশিয়ার ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতার প্লে-অফে এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের এই ক্লাবটি।

আগামী ১৫ আগস্ট প্রথম প্লে অফে আরব আমিরাতের ক্লাব শারজা এফসির মুখোমুখি হবে কিংস। গ্রুপ পর্ব পর্যন্ত যেতে হলে এই ম্যাচের পরও আরো একটি প্লে-অফ পার হতে হবে এই ম্যাচের বিজয়ী দলকে। সে ম্যাচটি হবে ২২ আগস্ট ইরানের ট্রাক্টর ক্লাবের বিরুদ্ধে।

শারজার বিপক্ষে প্রথম প্লে-অফ ম্যাচকে সামনে রেখে সোমবার (২৪ জুলাই) থেকে অনুশীলনে নামে কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় দেশি-বিদেশি ফুটবলার মিলিয়ে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন ১৬ ফুটবলার।

তবে প্রথম দিনের অনুশীলনে জাতীয় দলে খেলা কোনো ফুটবলার উপস্থিত ছিলেন না । আন্তর্জাতিক ফুটবলে ও সদ্য শেষ হওয়া ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত মৌসুম পার করায় তাদের বিশ্রাম দিয়েছেন কোচ অস্কার ব্রুজোন। ছুটি কাটিয়ে আগামীকাল বুধবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা আনিসুর-তপুদের। এএফসির টুর্নামেন্টে এবার ক্লাবগুলো একাদশে ছয়জন বিদেশি খেলতে পারবে ।

শারজা এফসি আরব আমিরাতের লিগের সর্বোচ্চ শিরোপাধারী ক্লাব। এএফসি চ্যাম্পিয়নস লিগে চারবার খেলার অভিজ্ঞতাও আছে ক্লাবটির। তাদের দলে আছে একসময় বার্সেলোনায় খেলা মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসার এবং রোমায় খেলা কস্তাস মেনোলাস। তাই নামে, ভারে, সামর্থ্যে কিংস থেকে এগিয়ে শারজা। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামার আগে সেরা প্রস্তুতি নিতে চায় কিংস।

মঙ্গলবার অনুশীলনের পর কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের বলেন, ‘শারজা উঁচুমানের দল। ওদের বিপক্ষে খেলতে হলে আমাদের ঘরোয়া ফুটবলের মতো প্রস্তুতি নিলে হবে না। সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিতে হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।’

বসুন্ধরা কিংসের সঙ্গে আরও এক মৌসুমের চুক্তি নবায়ন করেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। এএফসির টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় তার কণ্ঠে, ‘আমি মনে করি, কিংস এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে বড় স্বপ্ন দেখার পথ করে দেবে। শারজার বিপক্ষে আমরা কোন পর্যায়ে আছি, সেটা দেখাতে চাই। ভালো কিছু প্রত্যাশা নিয়ে অনুশীলন শুরু করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X