স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়ে আগুয়েরোর ছেলের মন্তব্য ভাইরাল

লিওনেল মেসি ও বেঞ্জামিন অ্যাগুয়োরো
লিওনেল মেসি ও বেঞ্জামিন অ্যাগুয়োরো

মৌসুমের শেষ ম্যাচে গত ৩ জুন ক্লেরমেন্ট ফুটের বিপক্ষে হার দিয়ে শেষ হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির পিএসজি অধ্যায়। এরপর ফুটবল জাদুকর মেসিকে বিদায় জানিয়ে টুইটারে পোস্ট দেয় ফরাসি ক্লাবটি। সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার নাতি ও আর্জেন্টিনার আরেক তারকা সার্জিও আগুয়েরোর ছেলে বেঞ্জামিন আগুয়েরো। পিএসজিকে ‘খোঁচা’ দিয়ে করা সেই মন্তব্য ভাইরাল হয়েছে। অনেকেই সেটিকে ‘নির্মম’ মন্তব্য বলে অভিহিত করেছেন।

পিএসজির টুইটে বেঞ্জামিন অ্যাগুয়েরো মন্তব্য করে লিখেছে, ‘সে (মেসি) তোমাদের জন্য অনেক বড় ছিল।’ সে আরও লিখেছে, ‘তিনি (মেসি) আমার ইশ্বরও।’

আগুয়েরোর ছেলের ওই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘বেঞ্জামিন সহিংসতা বেছে নিয়েছে।’ কেউ আবার তাকে মেসির ‘গডসন’ বলেও অভিহিত করেছেন।

পিএসজি ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই সৌদি আরবের আল হিলাল, বার্সেলোনা ও যুক্তরাস্ট্রের ইন্টার মিয়ামি মেসিকে দলে ভেড়াতে চেষ্টা করছে। সর্বশেষ তথ্যমতে, মেসি আল হিলালকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X