স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিল্টন আসার আগেই মায়ামি ছাড়েন মেসি ও আর্জেন্টিনা দল

মিল্টন আসার আগেই মায়ামি ছাড়েন আর্জেন্টিনা দলের ফুটবলার। ছবি : সংগৃহীত
মিল্টন আসার আগেই মায়ামি ছাড়েন আর্জেন্টিনা দলের ফুটবলার। ছবি : সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হওয়া অন্যতম ভয়ানক হারিকেন ‘মিল্টন’ বর্তমানে ফ্লোরিডা অতিক্রম করছে আর এই ফ্লোরিডাতেই পুরো দল নিয়ে অনুশীলন করছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। তবে মেসি ভক্তদের জন্য দুঃশ্চিন্তার কোন কারণ নেই। মিল্টন আঘাত হানার আগেই মায়ামি ত্যাগ করেন মেসি ও আর্জেন্টিনা দল।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ফ্লোরিডা থেকে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয় বিশ্বচ্যাম্পিয়নরা। দলটি তাদের ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে বর্তমানে ভেনেজুয়েলাতেই অবস্থান করছে।

এই সপ্তাহে মেসির মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির ফোর্ট লডারডেলের মাঠে আর্জেন্টিনা অনুশীলন করেছে। মূলত ভেনেজুয়েলার সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ ব্যবস্থা নেয় আলবিসেলেস্তেরা। যদিও পরবর্তীতে হ্যারিকেন মিল্টনের কারণে ঝুঁকির বিষয়টি সামনে আসে।

ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনা সরাসরি ভেনেজুয়েলায় যেতে পারছে না। তাই দলটি প্রথমে মায়ামি থেকে কলম্বিয়ার বারাঙ্কিয়া হয়ে ভেনেজুয়েলার মাতুরিন শহরে পৌঁছাবে।

মেসি ও আর্জেন্টিনা শুক্রবার ভোর ৩টায় ভেনেজুয়েলার মাতুরিনের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর আর্জেন্টিনা আগামী বুধবার ভোর ৬টায় নিজেদের দেশে বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ।

ইন্টার মায়ামির মাঠে এটি আর্জেন্টিনার দ্বিতীয়বারের মতো অনুশীলন। এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি এবং কোপা আমেরিকার আগে দলটি এখানেই অনুশীলন করেছিল। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই হ্যারিকেনের কারণে ভ্রমণ পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা ম্যাচের ঠিক আগের দিন পৌঁছাবো, যা আমাদের জন্য কঠিন হবে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আমাদের যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভেনেজুয়েলা যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের ও আমাদের সবার নিরাপত্তা ও স্বাস্থ্য।’

মেসি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকার কথা রয়েছে। গত জুলাই মাসে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ে আঘাত পাওয়ার পর এটি তার জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ হবে। মেসি গত মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ মিস করেছিলেন, তবে ১৪ সেপ্টেম্বর ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরে আসেন। ইনজুরি কাটিয়ে ফেরার পর মেসি পাঁচটি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি চারটি গোল করেছেন এবং ইন্টার মায়ামিকে এমএলএস সাপোর্টার্স শিল্ড জেতাতে সহায়তা করেছেন। এটি মেসির ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪৬তম শিরোপা।

কোচ স্কালোনি জানান, ‘মেসি ভালো আছেন। গত কয়েক সপ্তাহে তিনি তার ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন এবং আগেরবারের কল-আপে না থাকার বিষয়টি আমাদের পূর্ব পরিকল্পনা ছিল। লিও এখন দলের সঙ্গে অনুশীলন করছেন এবং ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে প্রস্তুত।’

আর্জেন্টিনা সম্প্রতি চিলিকে ৩-০ গোলে হারালেও, ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের রিপিট ম্যাচে ২-১ গোলে হেরেছিল। এটি আর্জেন্টিনার শেষ ৬৫ ম্যাচে মাত্র চতুর্থ পরাজয়। এর আগে তারা ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল, ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরব এবং ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল।

বর্তমানে আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X