স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাফুফে সভাপতি পদে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র সংগ্রহ

তাবিথ আউয়াল। ছবি : সংগৃহীত
তাবিথ আউয়াল। ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাফুফে ভবন থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভুইয়া শাহীন।

গতকালই মনোনয়নপত্র সংগ্রহ করার কথা থাকলেও, আজ দুপুরে তার পক্ষে প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল, তাবিথ আউয়াল নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন, যা নির্বাচনী উৎসবের উন্মাদনা আরও বাড়িয়ে তুলত।

সাখাওয়াত ভুইয়া শাহীন জানান, ‘তাবিথ আউয়াল নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি, আর আমি সাধারণ সম্পাদক। সেই হিসেবে আমি অফিসিয়াল দায়িত্ব পালন করেই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় এবং পূজা উপলক্ষে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি।’

বাফুফে সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। তাবিথ আউয়াল গতকালই বাফুফের হিসাব শাখায় পে অর্ডার জমা দিয়েছিলেন, তবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজ। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার মনোনয়নপত্র বিক্রি বন্ধ থাকবে এবং শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় করা যাবে।

সাখাওয়াত আরও নিশ্চিত করেছেন, ‘তাবিথ আউয়াল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সশরীরে উপস্থিত থাকবেন।’ এছাড়াও তিনি নিজেও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাফুফে নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র বিক্রির প্রথম দুই দিনে বেশ কিছু প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং নির্বাচনী প্রক্রিয়ার উত্তেজনা বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন বৈষম্যবিরোধী নেতা মাহাদী

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে হামলা

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

১০

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

১২

কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

১৩

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা

১৫

যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেপ্তার

১৬

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পেতে পারেন যারা

১৭

বাজেট ২০২৬-২৭ / ধনীদের ওপর বাড়ছে করের চাপ, ৩ কোটির বেশি আয়ে কর ৩৫ শতাংশ

১৮

মিয়ানমারে মার্কিন কূটনীতিকের রহস্যজনক মৃত্যু, আটক থাই নারী

১৯

স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০
X