বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানইউ নয় ইংল্যান্ডের কোচ হচ্ছেন টুখেল!

টমাস টুখেল। ছবি : সংগৃহীত
টমাস টুখেল। ছবি : সংগৃহীত

সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের পদত্যাগের পর থেকেই ইংল্যান্ডের নতুন স্থায়ী কোচ খুঁজছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। অনেক প্রার্থীর মধ্য থেকে সেরা একজনকেই পেতে চায় আরএফএ। আর সে লক্ষ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হওয়ার দৌড়ে থাকা সাবেক বায়ার্ন মিউনিখ কোচ থমাস টুখেলের সঙ্গে এ নিয়ে নাকি তাদের চলছে অগ্রসর পর্যায়ের আলোচনা। এমনটাই দাবি ইউরোপিয়ান গণমাধ্যমের।

জার্মান পত্রিকা ওয়েল্ট প্রথমে এই আলোচনা সম্পর্কে জানিয়েছিল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, টুখেল বর্তমানে ইংল্যান্ডের কোচ হওয়ার ব্যাপারে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ‘অগ্রসর পর্যায়ের’ আলোচনায় রয়েছেন এবং দ্রুতই এ নিয়ে চুক্তি হতে পারে। বিল্ড পত্রিকার ক্রিস্টিয়ান ফল্কও এই তথ্য নিশ্চিত করেছেন।

টুখেল, যিনি এর আগে চেলসি, পিএসজি এবং বরুশিয়া ডর্টমুন্ডের মতো দলের কোচ হিসেবে সফল ছিলেন, ইউরো ২০২৪ শেষে গ্যারেথ সাউথগেটের সরে দাঁড়ানোর পর থেকেই ইংল্যান্ডের কোচ হিসেবে একটি সম্ভাব্য নাম হিসেবে আলোচিত হয়ে আসছেন। বায়ার্ন মিউনিখ ছেড়ে দেওয়ার পর থেকে তিনি কোচ হিসেবে কোনো দায়িত্বে নেই, ফলে ইংল্যান্ডে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়।

তবে দি টেলিগ্রাফ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রার্থীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। যদিও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে অপ্রাতিষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে, তবে ‘অগ্রসর আলোচনার’ দাবিগুলো তাদের মতে ভিত্তিহীন।

বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি গ্রিসের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর স্থায়ী কোচ হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। ফলে, ইংল্যান্ড দলের নতুন কোচ হিসেবে বাইরের কাউকে নিয়ে আসার আলোচনা আরও জোরালো হয়েছে।

টুখেলের পাশাপাশি গ্রাহাম পটার এবং এডি হাওয়ের মতো অন্যান্য প্রার্থীর নামও ইংল্যান্ড কোচের তালিকায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X