সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সংবর্ধনা নিতে যমুনায় ঋতুপর্ণা-সাবিনারা

রাষ্ট্রীয় অতিথি ভবনে সাফজয়ীরা। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং
রাষ্ট্রীয় অতিথি ভবনে সাফজয়ীরা। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের বিশ্বকাপ খ্যাত নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার গৌরবে আবারও ভাসছে বাংলাদেশের নারী ফুটবল দল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিকদের পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে সক্ষম হয় সাবিনা-ঋতুপর্ণারা। বাংলাদেশের নারীদের এই অসাধারণ অর্জনের জন্য দলকে সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সংবর্ধনা নিতে সাফজয়ী দল উপস্থিত হয়েছে।

গত বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। শিরোপা অর্জনের পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, ড. ইউনূসের পক্ষ থেকে নারী দলকে সংবর্ধনা প্রদান করা হবে।

নির্ধারিত সময় অনুযায়ী, আজ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়েছেন সাবিনা-ঋতুপর্ণারা। এই সংবর্ধনা অনুষ্ঠানটি নারী ফুটবল দলের জন্য উৎসাহব্যঞ্জক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে দলের এই অর্জনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তাদের অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে, নারী ফুটবলারদের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ তাদের এক কোটি টাকা অর্থ পুরস্কারও দিয়েছে।

দেশে ফিরে সাফজয়ী দলকে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়, যেখানে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X