স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানইউয়ের মালিকানা কাতারি শেখের হাতে

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কাতারের ধনকুবের শেখ জসিম।     ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কাতারের ধনকুবের শেখ জসিম। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কিনতে যাচ্ছেন কাতারের শেখ জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্লেজার পরিবারের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি ঘটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানার। কাতার আমিরের বড় ভাই ও কাতার ইসলামিক ব্যাংকের মালিক শেখ জসিম কিনে নিয়েছেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানইউ।

শেখ জসিমের সঙ্গে ম্যানইউ কেনার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রিটিশ ধনকুবের ও ইনিয়স গ্রুপের চেয়ারম্যান জিম র্য্যাটক্লিফ। এই দুজন ম্যানইউ কিনতে বারবার বিড করেছেন। জিম র্য্যাটক্লিফ ক্লাবের শেয়ার কিনতে আগ্রহী ছিলেন। কাতারের ধনকুবের ক্লাবের শতভাগ মালিকানা কিনতে বিড করেছিলেন। কয়েকবার কাতার শেখের প্রস্তাব ফিরিয়ে দেয় গ্লেজার পরিবার। প্রতিবার ব্যর্থ হয়েছে আবার নতুন প্রস্তাব বিড করেছেন।

কাতারি সংবাদমাধ্যম আল ওয়াতান জানায়, শেখ জসিমের শেষ প্রস্তাব মেনে ক্লাব বিক্রিতে সম্মত হয়েছে গ্লেজার পরিবার। সোমবার (১২ জুন) রাতে টুইটারে জানায় ডিলের ব্যাপারে শিগগিরই ঘোষণা আসবে।

নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ম্যানইউ ক্লাবের মালিকানার ব্যাপারে টুইট করেছেন শেখ জসিমের ঘনিষ্ঠ কানাডিয়ান-কাতারি বিজনেস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জাইদ আল হামদান। টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কেনার জন্য শেখ জসিমকে অভিনন্দন।’

তবে সব শেয়ার কিনতে পারেননি কাতারি ধনকুবের। কারণ হিসেবে আল ওয়াতান জানিয়েছে, ক্লাবটির ৩১ ভাগ শেয়ারের মালিকানা নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের হাতে রয়েছে। শেখ জসিমকে শতভাগ মালিকানা পেতে হলে ৩১ ভাগ শেয়ার কিনতে হবে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর ৩১ ভাগ শেয়ারের মূল্য ১৬ শতাংশ বেড়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, শেখ জসিম সর্বশেষ ৫৫০ কোটি পাউন্ড প্রস্তাব করেছিলেন। সেটা ফিরিয়ে দিয়ে ৬০০ কোটি পাউন্ড দাবি করে ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার। পরে আবার নতুন বিড করেন কাতারের ধনকুবের। সেই প্রস্তাবে আর না করতে পারেনি ম্যানইউ মালিক। তবে কত কোটি পাউন্ডে বিক্রি হয়েছে ব্রিটিশ ক্লাবটি তা এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১০

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১১

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৬

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৮

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৯

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

২০
X