মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

লিভারপুলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সালাহর

কোচ আর্নে স্লটের সাথে সালাহ। ছবি : সংগৃহীত
কোচ আর্নে স্লটের সাথে সালাহ। ছবি : সংগৃহীত

তাহলে কি লিভারপুল অধ্যায় শেষের পথে মোহাম্মদ সালাহর? কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়ে ক্লাবের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছেন মিশরীয় তারকা। নিজেকে “বাসের নিচে ছুড়ে ফেলা হয়েছে” বলে অভিযোগ তুলেছেন লিভারপুল ইতিহাসের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে অল রেডদের ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ে পুরো ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় সালাহকে। টানা তিন ম্যাচ শুরুর একাদশের বাইরে থাকার পর ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দেন ৩৩ বছর বয়সী তারকা।

সালাহ বলেন, “সবকিছু দেখে আমার মনে হচ্ছে, কাউকে দায়ী করার দরকার ছিল, আর সেই দায়টা আমার ঘাড়ে চাপানো হয়েছে। ক্লাব যেন আমাকে বাসের নিচে ছুড়ে ফেলেছে।”

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ জানান, আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক হঠাৎ করেই বদলে গেছে।

“আগে কোচের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। হঠাৎ করে এখন আর কোনো সম্পর্কই নেই। কেন এমন হলো, আমি জানি না। তবে মনে হচ্ছে, কেউ একজন আমাকে এই ক্লাবে চায় না,”— বলেন সালাহ।

এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করলেও এখন নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় ভুগছেন তিনি।

লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২০ ম্যাচে ২৫০ গোল করা ফরোয়ার্ড স্পষ্ট ভাষায় বলেন, “আমি মনে করি না, আমি সমস্যার অংশ। এই ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি, বিশেষ করে গত মৌসুমে। প্রতিদিন নিজের জায়গা প্রমাণ করতে হবে— এমন অবস্থানে আমি নেই। আমি আমার জায়গাটা অর্জন করেছি।”

আর্নে স্লটের অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা লিভারপুলে ২৯ গোল করেছিলেন সালাহ। তবে চলতি মৌসুমে ১৩ ম্যাচে মাত্র চার গোল করেছেন তিনি। সেই সঙ্গে শুরু হয়েছে বেঞ্চে বসানো।

লিডস ম্যাচ শেষে কোচ স্লট বলেন, “৩-২ গোলে এগিয়ে থাকার সময় আমাদের ম্যাচ নিয়ন্ত্রণে রাখার দরকার ছিল। তখন গোলশিকারির প্রয়োজন ছিল না।”

আগামী ১৫ ডিসেম্বর আফ্রিকা কাপ অব নেশনসে অংশ নিতে লিভারপুল ছাড়বেন সালাহ। তবে ফেরার পরও কি তিনি আর লিভারপুল জার্সিতে ফিরবেন— সে প্রশ্ন আজ বড় হয়ে উঠেছে।

নিজেই বললেন, “আমি জানি না আফ্রিকা কাপ থেকে ফিরে কী হবে। সত্যি বলতে, আমি কিছুই জানি না।”

দীর্ঘদিন ধরেই সৌদি প্রো লিগের ক্লাবগুলো সালাহকে দলে ভেড়াতে আগ্রহী। বিশেষ করে আল-হিলালের আগ্রহের কথা শোনা গেলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি সালাহ।

লিভারপুলের হয়ে দুইবার প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপসহ প্রায় সব শিরোপা জয় করা সালাহের জন্য এই অধ্যায়ের শেষটা যদি এমন হয়, সেটা হবে দুঃখজনকই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X