স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী

হামজাকে স্বাগত জানিয়েছেন বাফুফের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
হামজাকে স্বাগত জানিয়েছেন বাফুফের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তার আগমনের খবরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হয়েছিল ভক্ত-সমর্থকদের মিলনমেলায়।

সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট বিমানবন্দরে নামেন হামজা। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাতভর যাত্রা শেষে তিনি পৌঁছান মাতৃভূমিতে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে, সঙ্গে ছিলেন তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও।

হামজাকে এক ঝলক দেখতে বিমানবন্দরের বাইরে ছিল হাজারো মানুষের ভিড়। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই এসেছিলেন তার এক নজর পাওয়ার আশায়। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে, যা তার আগমনের মুহূর্তেই স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে ব্যক্তিগত সফরে একাধিকবার বাংলাদেশে এলেও এবার এসেছে এক বিশেষ উপলক্ষে—প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তোলার জন্য। এই সফরে তার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তানরা।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করেই হামজা রওনা হন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে, যেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। পুরো এলাকা তার আগমনের আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছে।

সেখানে একদিন কাটানোর পর মঙ্গলবার ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই ইংল্যান্ড-প্রবাসী ফুটবলার। সব ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে তার, যা বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য হতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X