মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

২৩ নয় ২৪ জনের স্কোয়াড নিয়ে দেশ ছাড়লো বাংলাদেশ

ফটোসেশনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
ফটোসেশনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার কথা ছিল বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার। কিন্তু শেষ মুহূর্তেও সেই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে দল চূড়ান্ত না করেই আজ সকাল ৯টায় ২৪ জনের স্কোয়াড নিয়ে ভারত রওনা হয়েছেন কাবরেরা ও তার দল।

সৌদি আরবে ১২ দিনের অনুশীলন ক্যাম্প শেষে মঙ্গলবার দেশে ফিরেছিল বাংলাদেশ দল। এরপর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের পরই স্কোয়াড চূড়ান্ত করার পরিকল্পনা ছিল কোচের। কিন্তু বিমান ছাড়ার মুহূর্ত পর্যন্ত তিনি ২৩ জনের তালিকা চূড়ান্ত করতে পারেননি। ফলে দলের সঙ্গে ভারত যাত্রা করতে পারেননি ফরোয়ার্ড আরিফ হোসেন, পিয়াস আহমেদ ও ডিফেন্ডার তাজ উদ্দিন।

এ ধরনের সিদ্ধান্তহীনতা কাবরেরার জন্য নতুন কিছু নয়। অতীতেও দল নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে তার কোচিংয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফেব্রুয়ারিতে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করার পর অনুশীলন ছাড়াই ৮ জনকে বাদ দেন তিনি। এরপর সৌদি ক্যাম্পের আগে আরও কয়েকজনকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়। শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই দলের ফটোসেশন সম্পন্ন করে নতুন বিতর্ক তৈরি করেছেন এই স্প্যানিশ কোচ।

সাধারণত কোনো টুর্নামেন্ট বা ম্যাচের আগে চূড়ান্ত স্কোয়াডের ফটোসেশন করা হয়। কিন্তু এবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৭ জন ফুটবলার এবং কোচিং স্টাফসহ ৩৭ জনের ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে, যদিও ম্যাচের এক দিন আগে নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড ২৩ জনে নামিয়ে আনতে হবে।

২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন ম্যানেজার্স মিটিংয়ে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে কাবরেরাকে। তবে এখনো পর্যন্ত স্কোয়াডের চূড়ান্ত চিত্র পাওয়া যায়নি, যা আরও একবার কাবরেরার সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে।

ভারত ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।

মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X