মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অল্পতেই পার পেলেন রুডিগার!

আন্তোনিও রুডিগার। ছবি : সংগৃহীত
আন্তোনিও রুডিগার। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার কাছে কোপা দেল রে ফাইনালে হারের পর ক্ষোভে ফেটে পড়েছিলেন রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। রেফারির দিকে বরফের টুকরো ছুঁড়ে মারেন তিনি—যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলাফল? ৬ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে আশ্চর্যের বিষয় হলো—এই কাজের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF) যে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দিতে পারত, তার অর্ধেকেই শেষ হয়েছে রুডিগারের সাজা। অর্থাৎ, রিয়ালের এই রাগী ডিফেন্ডার শাস্তি পেলেও, পার পেয়ে গেলেন অনেকটা ‘সস্তাতেই’।

সেভিয়ায় অনুষ্ঠিত কোপা ফাইনালে বার্সার বিপক্ষে ৩-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১১ মিনিটে হাঁটুর ইনজুরিতে মাঠ ছাড়েন রুডিগার। এরপর এক বিতর্কিত ফাউলের সিদ্ধান্তে রেগে গিয়ে রেফারির দিকে ছুড়ে মারেন বরফের টুকরো—যা লক্ষ্যভ্রষ্ট হয়। রেফারি রিকার্দো ডে বুরগোসের রিপোর্টে লেখা হয়, ‘প্রযুক্তিগত এলাকা থেকে একটি বস্তু নিক্ষেপ করেন, যা আমাকে স্পর্শ করেনি।’

বিবিসির স্পোর্ট কলামিস্ট গুইলেম বালাগে নিশ্চিত করেছেন—বস্তুটি ছিল বরফ।

RFEF-এর ডিসিপ্লিনারি কোডের ১০১ নম ধারা অনুযায়ী, রেফারির ওপর "মৃদু সহিংসতা"র ঘটনায় ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যায়। রুডিগার পেয়েছেন মাত্র ৬ ম্যাচ, অর্থাৎ অনেকটা 'ডিসকাউন্ট'ই বলা চলে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় রুডিগার লেখেন, ‘আমার আচরণের কোনো অজুহাত নেই। দুঃখিত... আমি ভুল করেছি।’ রিয়াল তার এই অনুতাপকে শাস্তি কমানোর যুক্তি হিসেবে দেখালেও ফেডারেশন তা প্রত্যাখ্যান করেছে।

নিষেধাজ্ঞার ছয়টি ম্যাচই পড়বে লা লিগায়। ফলে চলতি মৌসুমের শেষ পাঁচ ম্যাচ এবং ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না রুডিগার। তবে তার সাম্প্রতিক হাঁটুর সার্জারির কারণে এমনিতেই মৌসুম শেষ হয়ে গেছে তার জন্য। স্প্যানিশ গণমাধ্যম বলছে, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে—যা ক্লাব বিশ্বকাপেও (১৫ জুন শুরু) খেলা অনিশ্চিত করে তুলছে।

একই ম্যাচে লাল কার্ড দেখা জুড বেলিংহ্যামের সাজা পুরোপুরি বাতিল করেছে RFEF। ভিডিও ফুটেজে প্রমাণ মেলে যে রেফারির অভিযোগ, ‘আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে গিয়েছিলেন’—তা সঠিক ছিল না।

ফলে রেফারির রিপোর্টকে “স্পষ্ট ত্রুটি” হিসেবে চিহ্নিত করে লাল কার্ড তুলে নেওয়া হয়।

তবে ভাগ্য এতটা সহায় ছিল না ভাসকুয়েজের। কোপা দেল রে’র দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে।

রুডিগারের ইনজুরির পাশাপাশি বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফেরলান্ড মেন্ডি, আর ডেভিড আলাবার বাঁ হাঁটুর মিনিসকাস ছিঁড়ে গেছে। রিয়াল ডিফেন্স এখন বিপদের মুখে।

রেফারিকে লক্ষ্য করে বরফ ছুঁড়ে মারার মতো ‘ছোট’ ভুলের শাস্তি হতে পারত অনেক বড়—কিন্তু রুডিগার এবার রেফারির ‘টার্গেটে’ না লাগায় যেন ভাগ্য সুপ্রসন্ন ছিল! তবে তার অনুপস্থিতি লস ব্লাঙ্কোসের জন্য যে বড় ধাক্কা হয়ে আসছে, তাতে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X