স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:৩৯ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন চুক্তিতে সপ্তাহে কত টাকা আয় করবেন ইয়ামাল?

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সেই লিওনেল মেসি ও রোনালদিনহোর উত্তরসূরি! এখন বার্সেলোনার অন্যতম সর্বোচ্চ আয় করা ফুটবলারও তিনি। নতুন এক বিস্ময়কর চুক্তিতে বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিস্ময়বালক লামিন ইয়ামাল, যার আর্থিক শর্ত শুনলে চোখ কপালে উঠবে।

BeIN Sports-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের নতুন এই চুক্তিতে তার বার্ষিক বেতন ১৫ মিলিয়ন ইউরো, যা বোনাসসহ বেড়ে দাঁড়াতে পারে ২০ মিলিয়নে। টাকার অঙ্কে যা দাঁড়ায় বছরে প্রায় ১৯০ কোটি থেকে ২৫৫ কোটি টাকা! অর্থাৎ সপ্তাহে £৩২৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা। এই বেতন কাঠামোতে তিনি উঠে এসেছেন বার্সার সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায়।

বার্সা বোঝাতে চেয়েছে- ইয়ামাল শুধু ভবিষ্যতের তারকা নন, বর্তমানেও তাদের মূল সম্পদ। তাই চুক্তিতে রাখা হয়েছে এক অবিশ্বাস্য রিলিজ ক্লজ- ১ বিলিয়ন ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকা! এই অঙ্কের পর স্পষ্ট, ইয়ামালকে অন্য কোনো ক্লাব ছুঁতেও চাইলে দিতে হবে রেকর্ড পরিমাণ অর্থ।

হ্যান্সি ফ্লিকের অধীনে সদ্য শেষ হওয়া মৌসুমে লা লিগা ও কোপা দেল রে জয়ে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। সব মিলিয়ে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট, যা তার বয়স বিবেচনায় রীতিমতো বিস্ময়কর। এই পারফরম্যান্সেই জায়গা করে নিয়েছেন সম্ভাব্য ব্যালন ডি’অর তালিকাতেও।

আনসু ফাতি বার্সা ছাড়লে, ইয়ামাল পেতে পারেন ঐতিহাসিক নম্বর ১০ জার্সি, যেটি একসময় মেসি ও রোনালদিনহোর গায়ে দেখা গেছে। এটি কেবল এক নম্বর নয়, বার্সার আস্থার প্রতীক, যা এখন ইয়ামালের হাতেই তুলে দেওয়ার পরিকল্পনা ক্লাবের।

চুক্তির ধকল সেরে ছুটিতে যাচ্ছেন ইয়ামালরা। তবে সামনে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখার মিশন। চুক্তির অঙ্ক আর মাঠের পারফরম্যান্স- দুই মিলিয়েই স্পষ্ট, এই তরুণই বার্সার ভবিষ্যৎ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X