স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-সুয়ারেজ ঝলকে জয়ে ফিরল ইন্টার মায়ামি

ম্যাচে দুর্দান্ত খেলেন মেসি। ছবি : সংগৃহীত
ম্যাচে দুর্দান্ত খেলেন মেসি। ছবি : সংগৃহীত

অবশেষে ছন্দে ফিরল ইন্টার মায়ামি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ—দুই কিংবদন্তির জোড়া গোলের জাদুতে দুর্বল মন্ট্রিয়ালকে ৪-২ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারে হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল ‘হেরনস’রা।

এ ম্যাচ যেন ছিল পুরনো বার্সেলোনা দিনের পুনরাবৃত্তি। মাঠজুড়ে মেসির ছায়া, তাঁর পাস থেকে গোল, আর সুয়ারেজের ভয়ঙ্কর ফিনিশিং—সব মিলিয়ে মন্ট্রিয়ালকে দিশেহারা করে দিল দুজনের যুগলবন্দি।

প্রথমার্ধটা ছিল তুলনামূলক শান্ত। যদিও ম্যাচে প্রথম গোলটা এসেছিল সেই চেনা মেসি স্টাইলে। সার্জিও বুসকেটসের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের বিখ্যাত কার্লিং শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা।

বিরতির পর যেন ঘুম ভাঙে ম্যাচের। গোলরক্ষক অস্কার উস্তারির দুটি চমৎকার সেভের পর মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। মেসির থ্রু পাসে বক্সে বল পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন সুয়ারেজ। তিন মিনিট পর আবারও স্কোরশিটে নাম তোলেন তিনি—এইবার একটি ছুটে আসা বল গোলমুখে ঠেলেই।

৭৩ মিনিটে দান্তে সিলি একটি গোল করে মন্ট্রিয়ালকে সামান্য আশা জোগালেও তা টিকে থাকেনি। ম্যাচের শেষদিকে আবারও মেসি-সুয়ারেজ যুগলবন্দি। গোলরক্ষককে ফাঁকি দিয়ে মেসির আলতো চিপে মায়ামির চতুর্থ গোলটি হয়ে যায় নিশ্চিত।

শেষ দিকে মন্ট্রিয়ালের আরেকটি গোল ফলাফলকে একটু সম্মানজনক করলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল মায়ামির হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X