বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

মিউনিখের ‘অভিষেক জয়’ রহস্য

আবারও কি মিউনিখে নতুন চ্যাম্পিয়ন দেখা যাবে? ছবি : সংগৃহীত
আবারও কি মিউনিখে নতুন চ্যাম্পিয়ন দেখা যাবে? ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কিছু জায়গা কেবল একটি ট্রফির জন্য নয়, বরং একেকটি প্রতীকের মতো হয়ে উঠেছে—যেমন লিভারপুল মানে ইস্তাম্বুল, রিয়াল মানে প্যারিস। আর মিউনিখ? মিউনিখ মানেই ‘অভিষেক জয়’।

হ্যাঁ, ইউরোপসেরার মঞ্চে মিউনিখের মাটিতে যে চারটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, তার প্রতিটিতেই বিজয়ী হয়েছে সেই দল, যারা তখনই প্রথমবারের মতো ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছিল।

ইতিহাস বলছে...

  • ১৯৭৯: নটিংহ্যাম ফরেস্ট ইউরোপিয়ান কাপের ফাইনালে প্রথমবার খেলেই শিরোপা জেতে।
  • ১৯৯৩: মার্সেই মিউনিখেই ফ্রান্সের ইতিহাসে প্রথম এবং একমাত্র চ্যাম্পিয়নস লিগ জয়ী দল হয়ে ওঠে।
  • ১৯৯৭: বরুসিয়া ডর্টমুন্ড জুভেন্টাসকে হারিয়ে প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়ন হয়।
  • ২০১২: চেলসি, একাধিকবার কাছাকাছি গিয়েও ব্যর্থ হওয়ার পর, ঠিক মিউনিখেই প্রথমবার শিরোপা ছুঁয়ে দেখে।

চার ফাইনাল, চারটি নতুন চ্যাম্পিয়ন। এখন প্রশ্ন—পঞ্চম বারের ইতিহাস কি আবারো অভিষিক্ত করবে নতুন রাজাকে?

এবার পিএসজি?

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মিলান। পিএসজির এটি দ্বিতীয় ফাইনাল, কিন্তু এখনো তাদের ট্রফি ক্যাবিনেটে এই শিরোপা নেই। আর ইন্টার? তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন, সবশেষ ২০১০ সালে।

মিউনিখের ঐতিহাসিক অভিশাপ কি এবার ইন্টারের জন্য? নাকি আরও একবার দেখা যাবে নতুন চ্যাম্পিয়নের জন্ম?

কাকতালীয় নাকি নিয়তি?

ফুটবল ইতিহাসে এমন ‘সিনেমার মতো’ কাকতাল একাধিকবার সত্যি হয়েছে। আর মিউনিখের অভিষেক-জয়ের এই ধারাবাহিকতা যেন বলছে—পিএসজি, সময় তোমারই।

আজ রাতে মিউনিখ যদি আবার ইতিহাসের পুনরাবৃত্তি করে, তবে প্যারিসে শুরু হবে নতুন রাজত্বের সূচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X