বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

প্রয়াত মেয়ের স্মরণে এনরিকের চোখভেজা উৎসব

শিরোপার উৎসবে না থেকেও ছিলেন এনরিকের প্রয়াত মেয়ে। ছবি : সংগৃহীত
শিরোপার উৎসবে না থেকেও ছিলেন এনরিকের প্রয়াত মেয়ে। ছবি : সংগৃহীত

স্রেফ জয়ের গল্প নয়, এটি এক ভালবাসার গল্প। এটি লুইস এনরিকের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিজ্ঞার গল্প—মেয়ে জানার স্মৃতিকে সঙ্গে নিয়েই ইউরোপের সেরা হওয়ার স্বপ্নপূরণ।

অলিয়াঞ্জ অ্যারেনায় যখন শেষ বাঁশি বাজল, তখন পিএসজির ইতিহাসে লেখা হয়ে গেছে এক স্বর্ণালী অধ্যায়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফরাসি জায়ান্টরা। সবার চোখ যখন আনন্দে ছলছল, তখন কোচ লুইস এনরিকের চোখে ছিল এক ভিন্ন ধরনের আলো—একটা ছবি, একটা প্রতিজ্ঞা, আর একজন ছোট্ট মেয়েকে ঘিরে।

জানা ছিলেন না, কিন্তু ছিলেন সবখানে

২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর মেয়েকে কোলে নিয়ে উদযাপন করেছিলেন এনরিক। সেই মেয়েই—জানা—মাত্র ৯ বছর বয়সে ২০১৯ সালে হারিয়ে গেছেন বিরল ক্যান্সারের কাছে। সেই ক্ষত এখনও বয়ে বেড়ান এনরিকে। ফাইনালের আগে এক প্রশ্নে বলেছিলেন, ‘বার্লিনে মেয়ের সঙ্গে তোলা সেই ছবিটা আমার জীবনের সেরা স্মৃতি। ও বার্সার পতাকা গেড়ে দিয়েছিল মাঠে। এবার আমি চাই, পিএসজির পতাকাও যেন আমরা একইভাবে গেড়ে দিতে পারি।’

শার্টে আঁকা মেয়ের ছবি, গ্যালারিতে বিশাল ব্যানার

জয়ের পর যখন উল্লাসে ভাসছে পিএসজি শিবির, তখন ক্যামেরা ধরা পড়ল এনরিকে—হাতে এক বিশেষ শার্ট। যেখানে আঁকা ছিল বাবা-মেয়ের দুটি কার্টুন চিত্র, পিএসজির পতাকা হাতে মাঠে গেড়ে দিচ্ছে তারা। গ্যালারিতেও ছিল বিশাল ব্যানার, যেখানে একই ছবিতে ছিল কোচ এবং কন্যার অবয়ব। শুধু চ্যাম্পিয়ন নয়, একজন বাবা হয়েই যেন উদযাপন করলেন এনরিকে।

একটা গল্প, একাধিক জয়

পিএসজির এই জয় শুধু এক ক্লাবের নয়, এক দর্শনেরও জয়। নেইমার-মেসি-এমবাপ্পের ছায়া থেকে বেরিয়ে এনরিকে এক তরুণ দল গড়েছেন—নিজের মতো করে, নিজের দর্শনে। কিন্তু এই দর্শনের গভীরে ছিল ব্যক্তিগত এক শোক—যাকে জয় দিয়ে উজাড় করে দিলেন।

‘ও থাকবে না শারীরিকভাবে, কিন্তু থাকবে আত্মায়,’ এনরিকের এই বাক্য এখন ইউরোপীয় ফুটবলের চিরস্মরণীয় উক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X