মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১০:৫০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাবরেরার চোখে ঈদের সেরা উপহার হবে সিঙ্গাপুরের বিপক্ষে জয়

হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত
হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত

ঈদ আনন্দে যখন গোটা দেশ ডুবে, জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা তখন ঘাম ঝরাচ্ছেন মাঠে। ছুটি নেই, বিশ্রাম নেই- সামনে যে এশিয়ান কাপ বাছাইপর্বের কঠিন লড়াই। ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আর এই ম্যাচের জয়কেই ঈদের শ্রেষ্ঠ উপহার হিসেবে দেখছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

ঈদের আগের দিন বিকেলে অনুশীলনের আগে জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যাবরেরা বলেন, ‘অবশ্যই, আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই।’ আত্মবিশ্বাসী হলেও তার কণ্ঠে ছিল বাস্তবতার ছোঁয়া।

ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ছয় মিনিটেই গোল এনে দিয়েছিলেন ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। জামালের কর্নার থেকে হেডে বল জালে জড়ান তিনি। সেই গোল আর দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ বললেন, ‘ভুটানের বিপক্ষে আমরা সেট পিস থেকে গোল করেছি, যা আগে তেমন হতো না। গত তিন ম্যাচে আমরা সেট পিস থেকে কোনো গোল খাইনি, এটি খুবই ইতিবাচক। ক্লিন শিট পেয়েছি, এটা আরও বড় প্রাপ্তি।’

তবে ফিনিশিং নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে ক্যাবরেরার। কারণ, ভুটান ম্যাচে অনেক সুযোগ তৈরি হলেও গোল এসেছে মাত্র দুটি। তবুও তিনি দুশ্চিন্তায় নন, ‘আমরা দুটি গোল করেছি, এতে আমি খুশি। ফিনিশিং উন্নত করতে হবে, তবে এটিই ফুটবল।’

জামাল ভূঁইয়ার আক্রমণভাগে সক্রিয় ভূমিকার প্রশংসাও করেন তিনি। যদিও বাস্তবে অধিকাংশ ম্যাচেই জামালকে দেখা গেছে রক্ষণ সামলাতে। ‘জামালের এমন খেলা নতুন কিছু নয়,’ মন্তব্য করেন কাবরেরা, ‘সে গত তিন বছর ধরেই এই ভূমিকায় দারুণ খেলছে।’

তবে প্রতিপক্ষ এবার ভুটান নয়, সিঙ্গাপুর- যারা বৃহস্পতিবার মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচে ফেরেন ফরোয়ার্ড ইখসান ফান্দি, আর ফিরেই জোড়া গোল করে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশের জন্য। বিষয়টি মাথায় রেখেই ক্যাবরেরা সাজাচ্ছেন নতুন পরিকল্পনা।

এদিকে ঈদের দিনেও থেমে নেই প্রস্তুতি। হামজা, ফাহামেদুল, জামাল, ঈসারা জাতীয় স্টেডিয়ামে করছেন নিবিড় অনুশীলন। ঈদের সালামি হিসেবে একটি জয়ই চাইছেন তারা- নিজেদের জন্য, কোচের জন্য এবং দেশের জন্য।

১০ জুনের ম্যাচটা তাই শুধু আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়, বরং এটি হতে যাচ্ছে আত্মপ্রত্যয়ের লড়াই, যেখানে একটি জয় হতে পারে গোটা জাতির ঈদের আনন্দকে পরিপূর্ণ করে তোলার উৎস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X