স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্কালোনির দাবি, মেসির উপর নির্ভরশীলতা কমেছে আর্জেন্টিনার

এখন মেসি না থাকলেও আর্জেন্টিনা ভালো খেলে এমনটাই দাবি স্কালোনির। ছবি : সংগৃহীত
এখন মেসি না থাকলেও আর্জেন্টিনা ভালো খেলে এমনটাই দাবি স্কালোনির। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার জাতীয় দল এখন আর লিওনেল মেসিকে ঘিরেই গড়ে উঠছে না—বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির এমন মন্তব্য ফুটে উঠছে বর্তমান দলের পরিপক্বতা ও ভারসাম্যের প্রতিচ্ছবিতে। আগামী বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে বুয়েনস আইরেসে সাংবাদিকদের তিনি জানান, মেসি থাকুক বা না থাকুক, দল এখন একই ছন্দে খেলতে পারে।

‘এখন দল এমন একটা পর্যায়ে আছে, যেখানে লিও (মেসি) থাকলেও আমরা যেমন খেলি, না থাকলেও তেমনই খেলি,’—বলেন স্কালোনি। ‘আগে ও না থাকলে আমাদের কিছু খেলোয়াড় বদলাতে হতো। এখন সেই প্রয়োজন আর নেই। এটা দলের জন্য ভালো।’

২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে ১৯২ ম্যাচে ১১২ গোল করেছেন মেসি। জিতেছেন ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদক।

তবে বয়স ৩৭ হওয়ায় এবং মাঝে চোটের কারণে তাকে নিয়মিত বিশ্রাম দেওয়া হচ্ছে। মার্চে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় ও ব্রাজিলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে মেসি ছিলেন না। তবুও দল জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে।

চলতি জুন মাসের বাছাইপর্বে দলে ফিরেছেন মেসি। গত সপ্তাহে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

এদিকে, বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল কলম্বিয়া। এবার নিজেদের মাঠে খেলবে স্কালোনির দল, তবে প্রতিপক্ষও কম নয়।

‘কলম্বিয়া দুর্দান্ত দল। তাদের স্পষ্ট খেলার ধরণ আছে, যা যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করতে পারে,’ বলেন স্কালোনি। ‘আমরা বিশ্লেষণ করেছি, খেলোয়াড়দের তাদের শক্তির জায়গা দেখিয়েছি এবং কোথায় আঘাত করতে চাই, তা পরিষ্কার করে দিয়েছি।’

‘মাঠে নামা হবে আমাদের দেশের মাটিতে। তাই সমর্থকদের সামনে ভালো একটি ম্যাচ উপহার দেওয়ার সুযোগ এটি,’—বলে আশাবাদী স্কালোনি।

বিশ্বকাপে এরই মধ্যে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা যেখানে মূলত দল গুছিয়ে নেওয়ার পর্যায়ে, সেখানে কলম্বিয়া রয়েছে চাপে। ষষ্ঠ স্থানে থাকা দলটি জয় পেতে চায় পেছন থেকে ধাওয়া করা ভেনেজুয়েলার সঙ্গে ব্যবধান বাড়াতে।

তবে মেসিবিহীন আর্জেন্টিনাও এখন ভয়ংকর—এটা হয়তো কলম্বিয়ার ভালো করেই জানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X