স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছয় বছরের মধ্যে সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা

ছয় বছরের মধ্যে সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী ফুটবলে ফিরল আশার আলো। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে ঋতুপর্ণা-কৃষ্ণারা। ফিফার সদ্য প্রকাশিত নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে ১২৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী দল, যা গত ছয় বছরে তাদের সর্বোচ্চ অবস্থান।

ফিফার হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৭.৫৫, যা এখন দাঁড়িয়েছে ১০৯৯.৩৬-এ। গত ২৬ মে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩তম। কিন্তু ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে সম্মানজনক ড্র করায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

৩১ মে ৯৫ নম্বরে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পর, ৩ জুন ৭৫ নম্বরে থাকা স্বাগতিক জর্ডানের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে পিটার বাটলারের শিষ্যারা। ফিফার র‍্যাঙ্কিং পদ্ধতি অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ে উপরের দলের বিপক্ষে ভালো ফল করলে বেশি পয়েন্ট অর্জন করা যায়। আর সেই সুবাদেই এগিয়েছে বাংলাদেশ।

২০১৯ সালের মার্চে বাংলাদেশ নারী দল সর্বশেষ ১২৭তম অবস্থানে ছিল। এরপর পারফরম্যান্সের ওঠানামায় ২০২২ সালে র‍্যাঙ্কিংয়ে তারা নেমে গিয়েছিল ১৪৭ নম্বরে, যা ছিল তাদের ইতিহাসের সর্বনিম্ন অবস্থান। তবে এবার সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিল জাতীয় নারী দল।

উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ নারী দলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১০০, যা তারা ছুঁয়েছিল ২০১৩ ও ২০১৭ সালে দুই দফায়।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে ড্র করে ইন্দোনেশিয়া এক ধাপ পিছিয়ে ৯৫তম স্থানে নেমে গেছে। একইভাবে জর্ডানও এক ধাপ পিছিয়ে এখন ৭৫ নম্বরে।

ফিফার নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল, যারা এক লাফে চার ধাপ উন্নতি করেছে। আর দক্ষিণ আমেরিকার আরেক পরাশক্তি আর্জেন্টিনা রয়েছে ৩২তম স্থানে।

বাংলাদেশ নারী দলের এই অগ্রগতি শুধু পরিসংখ্যানের উন্নতি নয়, বরং ভবিষ্যতের অনুপ্রেরণা। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করতে তারা যে পথেই আছে, তা এ অর্জনই প্রমাণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X