স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতির মামলায় ভিসা বাতিল, ক্লাব বিশ্বকাপ মিস আর্জেন্টাইন ডিফেন্ডারের

আয়রটন কস্তা। ছবি : সংগৃহীত
আয়রটন কস্তা। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের জন্য বড় ধাক্কা। ক্লাব বিশ্বকাপের শুরুর আগে নিশ্চিত হয়েছে, দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আয়রটন কস্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাননি। ফলে আসন্ন প্রতিযোগিতায় দলটির হয়ে মাঠে নামতে পারবেন না ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।

গত রোববার মায়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোকা জুনিয়র্সের মূল দল। তখন কস্তা ভিসা প্রক্রিয়ার কারণে দলের সঙ্গে যেতে পারেননি, তবে তাকে স্কোয়াডে রাখা হয়েছিল শেষ মুহূর্তের আশায়। কিন্তু বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় কস্তা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

যদিও ভিসা বাতিলের পেছনের কারণ নিয়ে ক্লাব কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, কস্তা ২০১৮ সালে আর্জেন্টিনার বেরনাল এলাকায় একটি ডাকাতি মামলায় অভিযুক্ত হয়েছিলেন। যদিও মামলার পরবর্তী পরিণতি বা দণ্ডের বিষয়টি স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, অতীতের সেই ঘটনা তার ভিসা না পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ও’লে।

এই অনুপস্থিতি কোচ মিগুয়েল রুসোর কৌশলে বড় পরিবর্তন আনতে বাধ্য করছে। কারণ, কস্তাকে গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বেনফিকার বিপক্ষে শুরুর একাদশে রাখার পরিকল্পনা ছিল। একই গ্রুপে রয়েছে ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি।

কস্তার জায়গায় এখন রক্ষণ সামলাতে দেখা যেতে পারে অভিজ্ঞ মার্কোস রোহোকে, যিনি চলতি বছরের জানুয়ারিতে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন বেলজিয়ামের রয়্যাল আন্তওয়ার্পে স্বল্প সময়ের খেলার পর।

এদিকে, বোকা জুনিয়র্সের রক্ষণভাগে আরও একটি দুশ্চিন্তা যোগ হয়েছে- ক্লাব বিশ্বকাপ সামনে রেখে দলে নেওয়া নতুন ডিফেন্ডার মার্কো পেলেগ্রিনো মাংসপেশির চোটে ভুগছেন এবং এখনো পুরোপুরি ফিট নন।

বোকা জুনিয়র্সের জন্য চ্যালেঞ্জটা এখন আরও বড় হয়ে উঠেছে। তবে রোহোসহ অন্য অভিজ্ঞদের দিকে তাকিয়ে আছে দলটি, যারা এই সংকট কাটিয়ে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিতে পারেন।

প্রসঙ্গত, ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে বোকা জুনিয়র্সের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X