স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মেসিকে ঘিরে দুশ্চিন্তা, তবে আশ্বস্ত করলেন মাশ্চেরানো

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির অনুশীলনে হঠাৎ করেই তৈরি হয় উদ্বেগ। চিরচেনা ছন্দে থাকা লিওনেল মেসি হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে অস্বস্তির ভঙ্গি করতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ভক্তদের। তবে আশার কথা শোনালেন কোচ হাভিয়ের মাশ্চেরানো, যিনি নিশ্চিত করেছেন যে মেসি পুরোপুরি ফিট এবং বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এ’ দ্বিতীয় ম্যাচে পোর্তোর বিপক্ষে মাঠে নামবেন।

সকালে অনুশীলনের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই মুহূর্তেই মাশ্চেরানোর সঙ্গে একান্তে আলাপ করতে দেখা যায় তাকে, যার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, বাড়ায় উৎকণ্ঠা।

তবে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাশ্চেরানো মজার ছলে পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, ‘ক্যামেরা একদম ওদের মুখোমুখি ছিল... মানুষ একে অপরকে মাঝে মাঝে স্পর্শ করতেই পারে।’

সঙ্গে তিনি নিশ্চিত করে যোগ করেন, ‘লিও ভালো আছে। সে পুরো অনুশীলন করেছে। কাল ম্যাচে খেলবে।’

মেসির ক্যারিয়ারের সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যেই এমন অস্বস্তির ঘটনা ঘটছে, বিশেষ করে জাতীয় দলের হয়েও কয়েকবার মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে প্রতিবারই তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন, খেলেছেন পুরো ৯০ মিনিট।

পোর্তোর বিপক্ষে ম্যাচের আগে আটলান্টায় দলের সফরের আগে নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমেও বার্তা দিয়েছেন মেসি, যেন নিজের ফিটনেস নিয়েই সবাইকে নিশ্চিন্ত করতে।

এর আগে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করে ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচে জয় পেতে হলে প্রয়োজন আর্জেন্টাইন জাদুকরের পূর্ণ উপস্থিতি—যা এখন নিশ্চিত করলেন মাসচেরানো।

মেসির উপস্থিতি মানেই ইন্টার মায়ামির জন্য বাড়তি অনুপ্রেরণা। বৃহস্পতিবারের ম্যাচে তিনি কতটা প্রভাব বিস্তার করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X