স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:৪০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন তরুণের ফ্রি-কিকে আল-আইনকে উড়িয়ে দিল সিটি

দুর্দান্ত ফ্রি-কিকে নিজের জাত চেনালেন এচিভেরি। ছবি : সংগৃহীত
দুর্দান্ত ফ্রি-কিকে নিজের জাত চেনালেন এচিভেরি। ছবি : সংগৃহীত

চলতি ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লদিও এচিভেরি নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন। রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোরে) ক্লাবটির হয়ে নিজের প্রথম গোলটি করলেন চমকপ্রদ এক ফ্রি-কিকে। তার এমন নজরকাড়া পারফরম্যান্সেই আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে পেপ গার্দিওলার দল।

রিভার প্লেট থেকে আসা ১৯ বছর বয়সী এচিভেরি সিটির মূল একাদশে প্রথমবারের মতো সুযোগ পেয়েই বাজিমাত করেন। ম্যাচের ২৭তম মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের জাদুতে দুর্দান্ত এক ফ্রি-কিক গোলরক্ষকের চোখের সামনে দিয়ে জালে জড়ান তিনি। গোল উদ্‌যাপনে তার চারপাশে ছুটে আসেন সতীর্থরা—সেই মুহূর্তেই যেন বিশ্ব জানল, নতুন তারকার জন্ম হয়েছে।

তবে ম্যাচের শুরুটা ছিল বর্ষীয়ান ইলকাই গুনদোয়ানের। মাত্র ৮ মিনিটে তার বুদ্ধিদীপ্ত চিপ শটে সিটি এগিয়ে যায়। প্রথমার্ধের একেবারে শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন আর্লিং হলান্ড, যার মাধ্যমে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

দ্বিতীয়ার্ধে সিটির গোল উৎসব চলতে থাকে। গুনদোয়ান আরও একটি গোল করে পূর্ণ করেন নিজের জোড়া গোল। এরপর দুই বদলি খেলোয়াড়—অস্কার বব ও রায়ান চেরকি—শেষ সময়ে দুটি গোল করে জয়টিকে আরও বর্ণিল করে তোলেন।

৮৪ মিনিটে বব প্রথম পোস্টের পাশে দুর্দান্ত ফিনিশে গোল করেন, এটি ছিল তার জানুয়ারি ২০২৪ সালের পর প্রথম গোল। ২১ বছর বয়সী চেরকি, যিনি ৭৩ মিনিটে বদলি নামেন, ৮৯ মিনিটে হলান্ডের সঙ্গে চমৎকার ‘ওয়ান-টু’ খেলে গোল করে দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন।

এই জয়ে সিটির জায়গা নিশ্চিত হয়েছে নকআউট পর্বে। অন্যদিকে, আল আইন দুই ম্যাচ হারায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

গ্রুপের শেষ ম্যাচে জুভেন্তাসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। উভয় দলেরই পয়েন্ট সমান—৬। তবে চেরকির শেষ সময়ের গোলের সুবাদে গোল পার্থক্যেও সমতায় রয়েছে দুই দল (প্লাস-৮)। ফলে গ্রুপ সেরাকে হবে, সেটি নির্ধারণ হবে শেষ দিনের হাইভোল্টেজ ম্যাচে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X