স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৪৫ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সেরা পাঁচ লিগের একটি সৌদি লিগ, দাবি রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, সৌদি প্রো-লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে একটি। আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়নের পর এমন সাহসী মন্তব্য করলেন ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রোনালদোর সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে আল-নাসর, যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত—মানে রোনালদো তখন হবেন ৪২ বছর বয়সী! কিন্তু বয়স নয়, রোনালদোর চোখে এখনো বড় লক্ষ্য: ট্রফি জেতা এবং সৌদি লিগের মর্যাদা আরও উঁচুতে তোলা।

রোনালদোর বলেন, ‘আমার বিশ্বাস, আমরা এরই মধ্যে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি। লিগটি প্রতিনিয়ত উন্নতি করছে, প্রতিযোগিতামূলক হচ্ছে। যারা কখনো সৌদি লিগে খেলেনি, তারাই বলে এটি বড় কিছু নয়। আমি আমার কথার প্রতি ১০০ ভাগ আস্থাশীল।’

সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়েও রোমাঞ্চিত রোনালদো। বলেন, ‘এটা শুধু পরবর্তী দুই বছরের জন্য নয়, আমি থাকছি কারণ আমি পুরো প্রকল্পে বিশ্বাস করি—বিশেষ করে ২০৩৪ সালের সেই বিশ্বকাপ, যা আমার বিশ্বাস, সবচেয়ে সুন্দর বিশ্বকাপ হবে।’

২০২২ সালের শেষ দিকে আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে এখনো কোনো বড় শিরোপা জেতেননি রোনালদো। তবে তার আশা, এই নতুন অধ্যায়ে সেই অভাব ঘুচবে। ‘আমার লক্ষ্য বরাবরই কিছু বড় জেতা। আমি বিশ্বাস করি, এবার আল-নাসরের হয়ে আমি চ্যাম্পিয়ন হবো।’

এখন পর্যন্ত রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৩২—এর মধ্যে ৭৯৪টি ক্লাব ফুটবলে এবং ১৩৮টি পর্তুগালের হয়ে। ১,০০০ গোল ছুঁতে আর খুব বেশি দূরে নন!

ক্লাব বিশ্বকাপে আল-নাসর খেলছে না, তবে রোনালদোকে নিয়ে গুঞ্জন ছিল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, রোনালদোকে নিয়ে বিকল্প পরিকল্পনা আছে। কিন্তু রোনালদোর জবাব ছিল স্পষ্ট, ‘আমি বিশ্রাম নেওয়াটাই সঠিক মনে করেছি। দীর্ঘ মৌসুম, বিশ্বকাপের বছর—আমি চাই প্রস্তুত থাকতে, আল-নাসর ও জাতীয় দলের জন্য।’

নেশন্স লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করে শিরোপা জিতিয়েছেন দেশকে। ব্যক্তিগতভাবে গর্বিত, ক্লাবের প্রতি ভালোবাসাও অপরিবর্তিত। ‘এই ক্লাবকে আমি ভালোবাসি। তাই তো চুক্তি বাড়ালাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X