স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৬ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ব্যানারে ফুটবলের জায়গায় ‘ফুটাবল’, স্টাফকে বাফুফের শোকজ

আলোচিত সেই ব্যানারটি। ছবি : সংগৃহীত
আলোচিত সেই ব্যানারটি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আবারও সমালোচনার কেন্দ্রে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সিনিয়র ডিভিশন ফুটবল লিগের উদ্বোধন অনুষ্ঠানে ফুটবলের ইংরেজি বানানে বড় ভুল ধরা পড়ে—‘Football’-এর জায়গায় লেখা ছিল ‘Footabll’। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।

উদ্বোধনী মঞ্চ ও বিভিন্ন বোর্ডে ব্যবহৃত ভুল বানান এড়াতে বাফুফের মিডিয়া বিভাগ ছবির কিছু অংশ কাটছাঁট করলেও মাঠে থাকা সাংবাদিক ও কর্মকর্তাদের চোখ এড়ায়নি তা। সংশ্লিষ্টরা বিষয়টি মুহূর্তেই প্রকাশ্যে আনেন।

ঘটনার দায় সরাসরি মার্কেটিং বিভাগের ওপর বর্তায়। বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এ বিষয়ে দায় নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দেন। পরে সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ ইস্যু করেন।

২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়া নতুন কার্যনির্বাহী কমিটির অধীনে প্রথম বিভাগ লিগ আয়োজন শুরু হয়েছে সম্প্রতি। মাঠ সংকট কাটিয়ে নতুন টার্ফে খেলা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন বাফুফে সভাপতি। তিনি জানান, শিগগির পাইওনিয়ারসহ অন্যান্য লিগও আয়োজন করা হবে।

কমলাপুর স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করে নারী দল ও বয়সভিত্তিক দলগুলো। মাঠের ব্যবহার বাড়ায় ফ্লাডলাইট সংস্কারের ওপর জোর দিচ্ছে ফেডারেশন। সভাপতি বলেন, ‘ফ্লাডলাইটের উন্নয়ন কাজ শেষ হলে রাতেও ম্যাচ আয়োজন সম্ভব হবে।’

জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ঘিরে সমালোচনা প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে তাদের মনোযোগ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে। ন্যাশনাল টিমস কমিটির বৈঠকের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।

উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হার মানে ঢাকা ইউনাইটেডের কাছে। ১৮ দলের অংশগ্রহণে শুরু হওয়া প্রথম বিভাগ ফুটবল এবারও আনুষ্ঠানিক স্পন্সর ছাড়াই মাঠে গড়াল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X