মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০২:৩৩ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর নতুন চুক্তি: দুই দিনেই আয় ১৩ কোটি টাকা!

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসে এমন বেতন আর চুক্তি সম্ভবত কখনো দেখা যায়নি। বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের করা চুক্তির কথা। সিআর সেভেনকে ধরে রাখতে গিয়ে সৌদি ক্লাব আল-নাসর তাকে দিয়েছে ক্রীড়াজগতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি—যেখানে তিনি দুই দিনে ১৩ কোটির ওপরে টাকা আয় করবেন, এমনটাই দাবি ব্রিটিশ সংবাদপত্র দ্য সানের!

বৃহস্পতিবার বিকেলে আল-নাসরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাদের অধিনায়ক রোনালদো নতুন করে আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্য দিয়ে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা খেলোয়াড়ের আরব-অভিযান নতুন মোড় নিল।

কত আয় করছেন রোনালদো?

বেতন:

রোনালদোর নতুন বছরে বেতন ১৭৮ মিলিয়ন পাউন্ড—যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫৩৭ কোটি টাকা!

  • দিনে আয়: ৪.৮৮ লাখ পাউন্ড (~ ৭ কোটি টাকা)
  • দুই দিনে আয়: ১৩ কোটি টাকারও বেশি!

সাইনিং ফি:

চুক্তি সই করার জন্য রোনালদো পেয়েছেন ২৪.৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩৪৮ কোটি টাকা), যা ৩৮ মিলিয়ন পাউন্ডে (৫৩৮ কোটি টাকা) উন্নীত হতে পারে, যদি তিনি দ্বিতীয় বছরও ক্লাবে থাকেন।

অতিরিক্ত বোনাস?

  • গোল্ডেন বুট জিতলে: ৪ মিলিয়ন পাউন্ড (৫৬ কোটি টাকা)
  • আল-নাসর যদি লিগ জেতে: ৮ মিলিয়ন পাউন্ড (১১২ কোটি টাকা)
  • মোট সম্ভাব্য আয়: ৫০ কোটিরও বেশি পাউন্ড (~ ৭ হাজার কোটি টাকা!)

*বি.দ্র: ১ পাউন্ড=১৪০ টাকা হিসাব করে

ক্লাব মালিকানার অংশও পাচ্ছেন!

রোনালদোর নতুন চুক্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো—আল-নাসরের ১৫ শতাংশ মালিকানা তার হাতে তুলে দেওয়া হয়েছে, যার বাজারমূল্য ৩৩ মিলিয়ন পাউন্ড (~ ৪৬৭ কোটি টাকা)। এ ছাড়া তিনি শিগগির ক্লাবটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও দায়িত্ব নেবেন।

২০২৪-২৫ মৌসুমে ব্যর্থতা ও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে জায়গা না পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন, সৌদি অভিযান শেষ হতে চলেছে রোনালদোর। কিন্তু সপ্তাহজুড়ে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়ে দিলেন, কোথাও যাচ্ছেন না। বরং ইতিহাস গড়া এক চুক্তিতে আরও শক্তভাবে জড়িয়ে থাকছেন ‘ফারিস নাজদের’ সঙ্গে।

রোনালদোর বয়স এখন ৪০ ছুঁইছুঁই, কিন্তু মাঠের পারফরম্যান্স এবং বাজারমূল্যে তিনি এখনো দুর্দমনীয়। তার নতুন এই চুক্তি শুধু ফুটবলে নয়, গোটা ক্রীড়াজগতেই নতুন মাইলফলক—যা বলে দিচ্ছে, ‘বয়স যতই হোক, রোনালদো মানেই বিশ্বমঞ্চে সর্বোচ্চ তারকামূল্য!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X