স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০২:১২ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মায়ামি ছেড়ে ‘লোনে’ ইউরোপে ফিরছেন মেসি!

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ঠিক এক বছর আগে ফের আলোচনায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসির ক্লাব ইন্টার মায়ামি সদ্যই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবার মায়ামি থেকে বিদায়ের পরিকল্পনা করছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসিও, তবে তা সাময়িকভাবে।

বিশ্বকাপে নিজেকে সেরা ছন্দে রাখতে হলে মেসির দরকার নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল, আর সে কারণেই মায়ামি ছেড়ে লোনে ইউরোপে ফিরতে পারেন মেসি—এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গোস্তন এদুল।

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি মায়ামির সঙ্গে দুই বছরের পথচলার শেষ প্রান্তে। চলতি বছরই শেষ হচ্ছে তার চুক্তি। যদিও ক্লাব চাইছে চুক্তি বাড়াতে, তবে শোনা যাচ্ছে—নতুন চুক্তিতে ধারে ইউরোপ বা অন্য কোনো প্রতিযোগিতামূলক লিগে খেলার সুযোগও রাখার পরিকল্পনা রয়েছে।

বিশ্বকাপের আগে জাতীয় দলে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে উচ্চ পর্যায়ের ম্যাচ খেলার ইচ্ছা মেসির। যদিও তিনি কোথায় যাবেন, তা এখনো অনিশ্চিত।

স্পেনের বার্সেলোনার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও ক্লাবটির আর্থিক সংকট এবং সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে অতীতের টানাপোড়েনের কারণে সেই পথ বন্ধই বলা চলে। পিএসজি? সদ্য ক্লাব বিশ্বকাপে তাদের বিপক্ষে হারে বিদায় নিয়েছে মেসির মায়ামি। ফলে সেখানে ফেরা সম্ভাবনাও ক্ষীণ।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির সঙ্গে মেসির আগেও দুবার যোগাযোগ হয়েছিল। পেপ গার্দিওলার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এখন পর্যন্ত ‘সিটিজেন’দের পক্ষ থেকে কোনো উদ্যোগের খবর মেলেনি।

তবে মেসির কথায় স্পষ্ট—জাতীয় দলের দায়িত্ব পালনে কোনো কমতি রাখতে চান না তিনি। সামাজিক মাধ্যমে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পর লিখেছেন, ‘আমরা গর্বিত যে বিশ্বসেরা ক্লাবগুলোর মধ্যে জায়গা করে নিয়েছিলাম। এখন লক্ষ্য এমএলএস এবং সামনে যা কিছু আসছে।’

এখন দেখার বিষয়—মেসি কাকে বেছে নেন তার বিশ্বকাপ-পূর্ব ‘ধারে খেলার’ গন্তব্য হিসেবে। তবে একটা বিষয় নিশ্চিত—আর্জেন্টিনার জার্সিতে শেষ বিশ্বকাপে নামার আগে কোনো ঝুঁকি নিতে নারাজ লিওনেল মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X