বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাগরিকার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সাগরিকার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেল বাংলাদেশ। আজ (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত লঙ্কানদের ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা। সাফ মিশনটা দারুণভাবেই শুরু করল

বাংলাদেশ।

সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করল আফিদা খন্দকারের দল। দারুণ ছন্দে থাকা দলটি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফেভারিট হিসেবে খেলতে নেমেছে। দলটির প্রতি প্রত্যাশাও বেড়েছে দেশের ফুটবলপ্রেমীরদের।

আর প্রথম ম্যাচেই সেই প্রত্যাশার প্রথম সোপান পার করল বাঘিনীরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিজের জাত চেনালেন সাগরিকা। লঙ্কানদের বিপক্ষে করলেন হ্যাটট্রিক। এছাড়া মুনকি আক্তারের জোড়া গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি কর গোলে করেছে।

এতে শ্রীলঙ্কার জালে ৯ গোল জমা পড়ে। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে দ্বিতীয়ার্ধে। একের পর এক গোল হজম ও বাংলাদেশি মেয়েদের আক্রমণ সামলাতেই ব্যস্ত দেখা গেছে লঙ্কানদের। রীতিমতো অসহায় ছিলেন তারা। অবশ্য ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ে শ্রীলঙ্কা এক গোল পরিশোধ করে।

রেফারি যখন বাঁশিতে শেষ ফু দেন তখন স্কোরবোর্ডে বাংলাদেশ ৯ ও শ্রীলঙ্কা ১ গোল।

পাঁচটি দেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X