স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ওভাল অফিসে ‘স্থায়ী অতিথি’ ক্লাব বিশ্বকাপ ট্রফি, দাবি ট্রাম্পের!

ক্লাব বিশ্বকাপের ট্রফির সামনে ট্রাম্প ও ফিফা সভাপতি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
ক্লাব বিশ্বকাপের ট্রফির সামনে ট্রাম্প ও ফিফা সভাপতি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও খবরের শিরোনামে। তবে এবার অন্য কারণে নয় এবার ফুটবল নিয়ে শিরোনামে এসেছেন তিনি। সম্প্রতি চেলসি ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পর ট্রাম্প ঘোষণা করেছেন, চেলসির জেতা এই ট্রফি চিরকাল ওভাল অফিসেই থাকবে!

চেলসি যখন সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করে, তখন ট্রাম্প তার মন্ত্রিসভা সদস্য ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলেও দেন এই দুই নেতা। তবে ট্রাম্পের সামনে দাঁড়ানো এবং ছবি তোলার আগ্রহে চেলসির খেলোয়াড়রা খানিকটা বিব্রতও হন।

রোববার ক্লাব বিশ্বকাপ সম্প্রচারকারী দাজন-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জিজ্ঞাসা করেছিলাম, কখন এই ট্রফি নিয়ে যাবেন? তারা বললো, ‘কখনো না। এটা চিরকাল ওভাল অফিসেই থাকবে। আমরা নতুন একটা তৈরি করছি।’ এবং তারা সত্যিই নতুন একটি ট্রফি বানিয়েছে। এটা বেশ রোমাঞ্চকর।’

ফিফা যদিও এই ট্রফির মূল ও নতুন সংস্করণের পার্থক্য স্পষ্ট করেনি। তবে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকারে মজার ছলে ট্রাম্প আরও বলেছেন, তিনি চাচ্ছেন যুক্তরাষ্ট্রে ‘সকার’-এর পরিবর্তে ‘ফুটবল’ শব্দটি চালু করতে নির্বাহী আদেশ দিতে। এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নাকি যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে গরম দেশ’ হিসেবে উল্লেখ করেছেন, যা অর্থনৈতিক অগ্রগতি ও রাজনৈতিক অবস্থানকেই নির্দেশ করে বলে ট্রাম্প দাবি করেন।

ট্রাম্পের মতে, ‘ফিফা যেভাবে ক্লাব বিশ্বকাপ এবং বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে, সেটি এক ধরনের ঐক্যের প্রতীক। এই খেলাই বিশ্বকে একত্রিত করতে পারে।’

অবশ্য, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বিশ্বকাপের আয়োজন নিয়ে কিছু চ্যালেঞ্জও এসেছে—যেমন কিছু দেশের নাগরিকদের ভিসা জটিলতা, আইস রেইডের হুমকি এবং দীর্ঘ ভিসা প্রসেসিং সময়। তবে খেলোয়াড় ও স্টাফদের জন্য বিশেষ ছাড়ের কথাও রয়েছে।

ট্রাম্পের ‘স্থায়ী অতিথি’ হিসেবে ওভাল অফিসে ট্রফির এই গল্প হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ট্রাম্পের শো-টাইম রাজনীতিতে এটিই যেন আরেকটি নতুন মোড়!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X