স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১১:৪৫ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

রদ্রিকে দলে টানতে ১,৩৬০ কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল!

রদ্রি। ছবি : সংগৃহীত
রদ্রি। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী ম্যানসিটি ফুটবলার রদ্রি হার্নান্দেজকে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ। ইংল্যান্ডের গণমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ মিডফিল্ডারকে কিনতে লস ব্লাঙ্কোসরা প্রস্তত ১১৫ মিলিয়ন ইউরো দিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩৬০ কোটি টাকা!

এটা রিয়ালের এবারের গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে বড় প্রস্তাব হতে চলেছে। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন, ফ্রাঙ্কো মাসতান্তুনো ও আলভারো ক্যারেরাসকে দলে টানার পরও রিয়াল থেমে নেই। এবার তারা চাইছে মাঠের মাঝখানে নেতৃত্ব দেওয়ার মতো একজন বিশ্বমানের মিডফিল্ডার—যে ভূমিকায় রদ্রি আদর্শ নাম।

গত বছরের সেপ্টেম্বরে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রদ্রি। মাত্র ৮টি ম্যাচ খেলার পরই আবার ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। আর সে মুহূর্তেই রিয়ালের আগ্রহ, যেখানে কোচ জাবি আলোনসো চাইছেন মাঝমাঠে অভিজ্ঞ ও স্থিরতা আনতে।

রদ্রির গুরুত্ব বোঝাতে গিয়ে রিয়ালের সাবেক মিডফিল্ডার ও কিংবদনন্তি টনি ক্রুস বলেন, ‘ম্যানচেস্টার সিটির পারফরম্যান্স দেখলেই বোঝা যায়, রদ্রি না থাকলে কী বিশৃঙ্খলা তৈরি হয়। সে থাকলে মাঝমাঠে সবকিছু নিখুঁতভাবে চলে, যেন কিছুই চোখে পড়ে না। অথচ সে-ই সবকিছুর নিয়ন্ত্রক।’

রদ্রি এরই মধ্যে সিটির হয়ে ২৬৫ ম্যাচ খেলে জিতেছেন ১১টি শিরোপা। তার বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত, ফলে এখনই তাকে কিনতে গেলে বড় অঙ্কের অর্থ খরচ করতেই হবে। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, রিয়াল চাইলে এক বছর অপেক্ষা করে কম দামেও তাকে দলে আনতে পারে।

এখন পর্যন্ত রিয়ালের গ্রীষ্মকালীন দলবদল:

  • ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড (ফ্রি ট্রান্সফার)
  • ডিন হুইসেন – ৬৩৫ কোটি টাকা ($৫৮ মিলিয়ন)
  • ফ্রাঙ্কো মাসতান্তুনো – ৫২৫ কোটি টাকা (€৪৫ মিলিয়ন)
  • আলভারো ক্যারেরাস – ৫৮০ কোটি টাকা (€৫০ মিলিয়ন)
  • রদ্রি এলে – ১,৩৬০ কোটি টাকা (€১১৫ মিলিয়ন)

সব মিলিয়ে প্রায় ৩,১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে গ্রীষ্মকালীন দলবদলে ঝড় তুলেছে রিয়াল মাদ্রিদ।

রদ্রি যদি বার্নাব্যুতে নাম লেখান, তাহলে রিয়াল মাদ্রিদের মাঝমাঠ শুধু শক্তিশালী হবে না, হয়ে উঠবে ইউরোপের সবচেয়ে ভয়ংকর ইউনিটগুলোর একটি—যেখানে প্রতিপক্ষের শ্বাস নেওয়াও হবে কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X