স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াল তারকার প্রশংসায় পঞ্চমুখ বার্সার পেদ্রি

এল ক্ল্যাসিকোতে মাঠের লড়াইয়ে পেদ্রি ও বেলিংহাম। ছবি : সংগৃহীত
এল ক্ল্যাসিকোতে মাঠের লড়াইয়ে পেদ্রি ও বেলিংহাম। ছবি : সংগৃহীত

ব্যালন ডি’অর মনোনয়নে জায়গা পাওয়া সঙ্গী চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হলেও তাকে প্রশংসায় ভরিয়ে দিলেন বার্সেলোনা তারকা পেদ্রি। রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে নিয়ে তার ভাষ্য— ‘সে সত্যিই অসাধারণ!’

২২ বছর বয়সী পেদ্রি ও বেলিংহাম দুজনই এ বছর মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৩০ জন মনোনীতের তালিকায় জায়গা পেয়েছেন। পেদ্রি বার্সেলোনাকে ২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ডাবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, রিয়ালে দ্বিতীয় মৌসুমে লা লিগায় ৯ গোল ও ৯ অ্যাসিস্টের অসাধারণ পরিসংখ্যান উপহার দিয়েছেন বেলিংহাম।

ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে পেদ্রি বলেন, ‘রিয়াল মাদ্রিদে অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে। কিলিয়ান এমবাপ্পে যখন বল পায় এবং এক বনাম এক পরিস্থিতিতে পড়ে, তাকে থামানো খুব কঠিন। আর জুড বেলিংহাম সত্যিই অবিশ্বাস্য। সে শারীরিক শক্তি ও টেকনিক্যাল দক্ষতার সমন্বয় ঘটিয়েছে, যা তাকে সামলানো খুবই কঠিন করে তোলে।’

এল ক্ল্যাসিকোর তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও পেদ্রির মুখে শত্রু শিবিরের প্রশংসা ফুটবলপ্রেমীদের নজর কাড়বে নিশ্চিত। যদিও ফুটবলবিশ্বে ধারণা, এই দুজনের কেউই এবার ব্যালন ডি’অর জিতবেন না। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি তারকা ওসমান দেম্বেলে লিগ ১, কোপা দে ফ্রাঁস ও চ্যাম্পিয়ন্স লিগ—ত্রিমুকুট জয়ে অবদান রেখে বর্তমানে পুরস্কারের অন্যতম ফেভারিট।

আগামী সূচিতে বার্সেলোনা রোববার জোয়ান গাম্পার ট্রফিতে মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব কোমোর, এরপর লা লিগার উদ্বোধনী ম্যাচে খেলবে মায়োর্কার বিপক্ষে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ মঙ্গলবার প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলের মুখোমুখি হবে, এরপর লা লিগার প্রথম ম্যাচে খেলবে ওসাসুনার বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X