স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কোরিয়ার কাছে বড় হার, যে সমীকরণে এশিয়ান কাপে যেতে পারে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। তবে স্বপ্ন এখনো বেঁচে আছে—সেরা রানার্স-আপ হয়ে টপ-১২ তে জায়গা করে নেওয়ার রেসে এগিয়ে রয়েছে পিটার বাটলার ও আফিদা খন্দকারের ব্রিগেড।

ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচের শুরুটা ছিল রূপকথার মতো। ১৫ মিনিটে শান্তি মার্ডির বাড়ানো ক্রসে শ্রীমতি তৃষ্ণার নিখুঁত শটে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। এর আগে সাগরিকার শট গোলরক্ষকের হাত ছুঁয়ে ফিরেছিল, আর উইঙ্গার শিখা-শান্তির ধারাবাহিক আক্রমণে ব্যস্ত ছিল কোরিয়ান ডিফেন্স। প্রথম ১০ মিনিটেই চারবার অফসাইড ফাঁদে ফেলে প্রতিপক্ষকে রুখে দেয় বাংলাদেশ রক্ষণভাগ।

কিন্তু ১৯ মিনিটে লি হায়ুনের গোলে সমতায় ফেরে কোরিয়া। বিরতিতে ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে কোরিয়ার গতিময় আক্রমণ আর থামাতে পারেনি বাংলাদেশ। একে একে আরও পাঁচ গোল হজম করে ৬-১ ব্যবধানে হার মানতে হয়।

এই হারে বাংলাদেশের গোল ব্যবধান কমে দাঁড়িয়েছে +৫। তিন ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন সেরা রানার্স-আপের তালিকায় আছে জর্ডান, চাইনিজ তাইপে ও লেবাননের সঙ্গে। বাকি তিন দলেরই পয়েন্ট সমান ৬ হলেও তারা খেলেছে দুটি করে ম্যাচ।

যোগ্যতার সম্ভাবনা:

  • জর্ডান: শেষ ম্যাচে মুখোমুখি হবে হোস্ট উজবেকিস্তানের। কঠিন প্রতিপক্ষ হলেও গোল ব্যবধান (+১১) তাদের সুবিধাজনক অবস্থায় রেখেছে।
  • চাইনিজ তাইপে: শেষ ম্যাচে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে—ফেভারিট অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলে তাদের গোল ব্যবধান নেমে আসতে পারে বাংলাদেশের নিচে।
  • লেবানন : চীনের বিপক্ষে খেলবে। র‍্যাঙ্কিং ব্যবধান ১০০ ধাপের বেশি, তাই লেবাননের হার প্রায় নিশ্চিত এবং তাদের গোল ব্যবধানও বাংলাদেশের চেয়ে খারাপ।

সব মিলিয়ে, লেবাননের প্রত্যাশিত হার হলে বাংলাদেশ প্রায় নিশ্চিতভাবেই মূলপর্বের টিকিট পাবে। তিনটি বাছাই মিশনই সফলভাবে শেষ করার পথে তারা ৯০% পথ পাড়ি দিয়েছে—এখন শুধু সময়ের অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X