স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার কাছে আফিদাদের বড় হার

বাংলাদেশ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল দল। পুরোনো ছবি
বাংলাদেশ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল দল। পুরোনো ছবি

এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার স্বপ্নে বুক বাঁধা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের। বাছাইপর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় বা ড্র হলেই মিলত থাইল্যান্ডগামী টিকিট। কিন্তু ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে ম্যাচটি শেষ হলো হতাশার সুরে—৬-১ গোলের বড় ব্যবধানে হার দিয়ে বাছাইপর্ব শেষ হলো পিটার বাটলারের শিষ্যদের।

তবে ম্যাচের শুরুটা ছিল স্বপ্নময়। ১৫ মিনিটে শান্তি মার্ডির বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে শ্রীমতি তৃষ্ণার নিখুঁত শটে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। এর আগে দ্বিতীয় মিনিটেই সাগরিকার শট গোলরক্ষকের হাতছোঁয়া হয়ে ফেরে, আর উইঙ্গার শিখা ও শান্তির ধারাবাহিক আক্রমণে ব্যস্ত থাকে কোরিয়ান ডিফেন্স। রক্ষণভাগও প্রথম ১০ মিনিটে চারটি আক্রমণ অফসাইড ফাঁদে ফেলতে সফল হয়।

কিন্তু এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ টিকল না। ১৯ মিনিটে লি হায়ুনের গোলে সমতায় ফেরে কোরিয়া। এরপর গোলরক্ষক স্বর্ণা রানীর একাধিক দারুণ সেভে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায় পুরোপুরি। কোরিয়ার গতিময় আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় বাংলাদেশের রক্ষণভাগ। একে একে আরও পাঁচ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।

র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ পিছিয়ে থেকেও প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করেছিল আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। কিন্তু দ্বিতীয়ার্ধের ব্যর্থতা শেষ হাসি হাসতে দিল না।

এদিকে ৬ গোল হজম করায় গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে আফিদারা। ফলে সেরা তিনে থেকে শেষ পর্যন্ত মূল পর্বের টিকিট নিশ্চিত করতে পারবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। বড় হারের পর বাংলাদেশের গোল ব্যবধান এখন +৫। আসরের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আজ হারের পর লাল-সবুজের দলের পয়েন্ট এখন ৬।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X