ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কুড়ির এশিয়ান কাপে সঙ্গী চীন

বাংলাদেশ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল দল। পুরোনো ছবি
বাংলাদেশ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল দল। পুরোনো ছবি

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী চীন, ভিয়েতনাম ও স্বাগতিক থাইল্যান্ড। সোমবার (১০ নভেম্বর) ব্যাংককে আসরের অফিসিয়াল ড্র অনুষ্ঠিত হয়েছে।

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বেও বাংলাদেশের সঙ্গী হয়েছে চীন। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসরে ‘বি’ গ্রুপে লাল-সবুজদের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। নারী ফুটবলে চীন শুধু এশিয়ার অন্যতম সেরা নয়, বিশ্বমানের দল। দুই এশিয়া-সেরা আসরেই কঠিন পরীক্ষার সামনে থাকতে হবে আফঈদা খন্দকারদের।

অনূর্ধ্ব-২০ বয়স বিভাগে এশিয়ার শীর্ষ ১২ দেশ তিন গ্রুপে বিভক্ত হয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে। ‘বি’ গ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তানের সঙ্গী জর্ডান। ‘সি’ গ্রুপে আসরের রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন জাপানের সঙ্গে লড়বে অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে ও ভারত।

থাইল্যান্ডের দুই শহরের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসরের খেলা। ১ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বয়স বিভাগে নারীদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথমবারের মতো এ আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। গত আগস্টে লাওসে অনুষ্ঠিত বাছাইয়ে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠে এসেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে লাওস এবং তিমোর লস্তের বিপক্ষে যথাক্রমে ৩-১ ও ৮-০ গোলে জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় হারের পরও আট গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিন-এ ছিল বাংলাদেশ। জর্ডান ও চায়নিজ তাইপের সঙ্গে সেরা তিন রানার্সআপ হিসেবে মূলপর্বে জায়গা পেয়েছিল বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X