ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তারপরও অতৃপ্ত বাটলার

পিটার বাটলার। ছবি : সংগৃহীত
পিটার বাটলার। ছবি : সংগৃহীত

পিটার বাটলার যেন জাদুকর! যেখানে হাত দিচ্ছেন, সোনা ফলছে সেখানেই। বাংলাদেশকে সাফ জিতিয়ে শুরু। ওটা অবশ্য নতুন নয়, ২০২২ সালের সাফ মুকুট ধরে রাখার সফল মিশন ছিল। পরবর্তী সময়ে বাংলাদেশকে এএফসি এশিয়ান কাপ এবং এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে পৌঁছে দিয়েছেন এ কোচ। ঐতিহাসিক দুটি মাইলস্টোনে পা রাখার পর ইংলিশ কোচ বললেন, বাংলাদেশের ঝুলিতে আরও রসদ রয়েছে!

ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাবেক এ মিডফিল্ডার এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ওয়েবসাইটকে সম্প্রতি সে কথাই বলেছেন। তার কথায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের শেষ ম্যাচের ফল বাজে হলেও আসর থেকে বাংলাদেশ শিখতে পেরেছে। ওটাই লাল-সবুজদের অর্জন।

‘আমি নিশ্চিত করতে চাই যে, আমরা এ প্রতিযোগিতা থেকে কিছু শিক্ষা নিয়েছি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের ফল যাই হোক না কেন, এখান থেকে এগিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ’—অনূর্ধ্ব-২০ বাছাই শেষে এএফসি ডটকমকে বলছিলেন পিটার বাটলার।

সাম্প্রতিক সময়ের নানা অর্জনের পরও তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই জানিয়ে ৫৮ বছর বয়সী ইংলিশ কোচ আরও বলেন, ‘আমাদের আরও অর্জনের বাকি আছে। আমরা চূড়ান্ত পর্বে নিজেদের সেরাটা দেব। আমরা সঠিক উপায়ে কাজ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা শিখছি।’

রোববার প্রথমে গোল করেও দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ ব্যবধানে হেরে যাওয়াটা বাংলাদেশের মূল পর্বে উত্তরণের পথে সংশয় তৈরি করেছিল। কিন্তু অন্যান্য ম্যাচের ফল অনুকূলে থাকার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ মূল পর্বের টিকিট পেয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গী হয়ে চূড়ান্ত পর্বে গেছে সবগুলো গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে থেকে সেরা তিনটি। সেরা তিন দলের দৌড়ে দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ।

মূল পর্ব নিশ্চিত হওয়ার পর, বাটলারের মনোযোগ এখন খেলোয়াড়দের মহাদেশীয় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করার দিকে। নিজেদের মান বিবেচনায় প্রতিপক্ষ দলগুলোকে বাংলাদেশের বিপক্ষে সাবধানে খেলতে হবে।

বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছে। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আসরটি। এশিয়ার সেরা আসর একই সঙ্গে বিশ্বকাপ বাছাইও। ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ অতীতে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ খেললেও দুটি আসর দিয়ে নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X