স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

আর্লিং হলান্ড। ছবি : সংগৃহীত
আর্লিং হলান্ড। ছবি : সংগৃহীত

মাঠে গতি, শক্তি আর নিখুঁত ফিনিশিং—এতেই বিশ্বজুড়ে পরিচিত নরওয়ে ও ম্যানসিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড। কিন্তু ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের মাঠের বাইরে আরেকটি তীব্র নেশা আছে—বিলাসবহুল গাড়ি সংগ্রহ। আর এই শখ পূরণে তিনি এ বছরই খরচ করেছেন ৫ মিলিয়ন ইউরোর বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।

সর্বশেষ সংযোজন হিসেবে তার গ্যারেজে এসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্ড শেলবি এফ-১৫০ সুপার স্নেক স্পোর্ট—একটি প্রকৃত ‘দানব’ গাড়ি। পাঁচ লিটার ভি৮ ইঞ্জিন, মাত্র ৩.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি গতি তোলার ক্ষমতা, আর বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। এই ‘মনস্টার ট্রাক’ নিয়ে সম্প্রতি সিটির প্রশিক্ষণ মাঠে হাজির হয়েছিলেন হল্যান্ড, যা দেখে সতীর্থদেরও চোখ কপালে উঠেছিল।

তবে এটিই তার একমাত্র দামি সম্পদ নয়। এর আগে তিনি নিজের সংগ্রহে এনেছেন কমলা রঙের পোর্শে ৯১১ জিটি৩, হলুদ ফেরারি ৮১২ সুপারফাস্ট কনভার্টিবল (মূল্য প্রায় ৪ কোটি টাকা) এবং একটি অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ৪x৪ (প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা)। কিন্তু সবার সেরা ‘রত্ন’ এসেছে নরওয়েজিয়ান ধনকুবের ওলে এর্টভাগের সঙ্গে যৌথভাবে—বুগাটি টুর্বিয়ন।

মাত্র ২৫০টি ইউনিটে তৈরি এই সুপারকারটি একেবারেই অটোমোটিভ জগতের এক মহাকাব্য। ১,৮০০ হর্সপাওয়ারের হাইব্রিড ভি১৬ ইঞ্জিন, মাত্র ২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি এবং ৫ সেকেন্ডে ২০০ কিমি গতি তোলার ক্ষমতা—এর দামই প্রায় ৬০ কোটি টাকা! পাশাপাশি রয়েছে বাটারফ্লাই দরজা, স্পেস-এজ ডিজাইন, যা অন-ট্র্যাক এবং অফ-ট্র্যাক দুই ক্ষেত্রেই দৃষ্টি কাড়ে।

হলান্ডের এই গাড়ি-প্রেম কেবলমাত্র বিলাসিতা নয়, তার ব্যক্তিত্বেরও প্রতিফলন—শক্তিশালী, দ্রুতগামী এবং সীমাহীন। আগামী শনিবার উলভসের বিপক্ষে সিটির মৌসুমের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে যেমন মাঠে গোল মেশিন চালু হবে, তেমনি মাঠের বাইরে তার গ্যারেজেও ‘ইঞ্জিন’ গর্জে উঠবে নিয়মিতই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X