স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে লিভারপুলের উদ্বোধনী ম্যাচে থাকছে জোতার পরিবারও

জোতার স্মরণে লিভারপুল সমর্থকদের ব্যানার। ছবি : সংগৃহীত
জোতার স্মরণে লিভারপুল সমর্থকদের ব্যানার। ছবি : সংগৃহীত

গত জুলাইয়ে এক সড়ক দুর্ঘটনায় দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার করুণ মৃত্যু লিভারপুলসহ গোটা ফুটবল বিশ্বকে শোকস্তব্ধ করে দেয়। সেই থেকে আনফিল্ডে ও বাইরে তাঁকে ঘিরে চলছে নানা শ্রদ্ধা নিবেদন। এবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেও থাকছে সেই আবেগঘন মুহূর্ত। ক্লাব ইতিমধ্যেই তাঁর ২০ নম্বর জার্সি অবসর দিয়েছে, আয়োজন করেছে নানা স্মরণসভা, আর আজও গ্যালারি থেকে প্রতিধ্বনিত হবে ‘ইউ’ল নেভার ওয়াক অ্যালোন’।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে গ্যালারিতে থাকবেন জোতার স্ত্রী রুট কারদোসো, তাদের সন্তানরা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

লিভারপুলের কোচ আর্নে স্লট ম্যাচ ডে প্রোগ্রামে লিখেছেন, ‘বিশ্বজুড়ে, বিশেষ করে লিভারপুল কমিউনিটিতে, জোতাকে ঘিরে যে শ্রদ্ধা ও ভালোবাসা আমরা দেখেছি, তা সত্যিই অসাধারণ। আজ রাতে আমরা আবারও একসঙ্গে তাদের স্মরণ করব। জোতার স্ত্রী, সন্তান ও পরিবার আমাদের মাঝে থাকবেন, আর এটা গুরুত্বপূর্ণ যে আমরা জানিয়ে দিই—এই কঠিন সময়ে আমরা সবসময় তাদের পাশে আছি।’

জোতার মৃত্যুর পর লিভারপুল তার ২০ নম্বর জার্সি অবসর দিয়েছে। তাই বোর্নমাউথের বিপক্ষে ম্যাচটিও হবে তার প্রতি আরেকটি শ্রদ্ধাঞ্জলি, যেখানে আনফিল্ডের প্রতিটি করতালিই যেন বলবে—জোতা চিরকাল লিভারপুলের অংশ হয়ে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X