মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপের বোনাসের অংশ জোতার পরিবারকে দেবে চেলসি

জোতার পরিবারের জন্য এক মহান উদ্যোগ নিয়েছে চেলসি। ছবি : সংগৃহীত
জোতার পরিবারের জন্য এক মহান উদ্যোগ নিয়েছে চেলসি। ছবি : সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের জন্য নির্ধারিত ১৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১১.৪ মিলিয়ন পাউন্ড) বোনাসের অংশ থেকে প্রয়াত দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভারের পরিবারকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চেলসি। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি জেতা এনজো মারের্সকার দলের এই মানবিক সিদ্ধান্তকে এরই মধ্যে প্রশংসায় ভাসাচ্ছে ফুটবল দুনিয়া।

পুরো বোনাসের অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে টুর্নামেন্টে অংশ নেওয়া চেলসির প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে। প্রত্যেকে পাবেন ৫ লাখ ডলারের বেশি। তবে খেলোয়াড় ও ক্লাবের যৌথ সিদ্ধান্তে এর একটি অংশ যাবে জোতা ও সিলভারের পরিবারের কাছে।

গত ৩ জুলাই স্পেনের জামোরায় এক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুল ফরোয়ার্ড ডিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা, যিনি খেলতেন পর্তুগিজ ক্লাব পেনাফিয়েলে। ট্র্যাজেডির মাত্র দশ দিন পরই ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলতে নামে চেলসি।

জোতা স্মরণে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে লিভারপুল। আগামী মৌসুমে দলের জার্সি ও জ্যাকেটে থাকবে ‘ফরএভার ২০’ প্রতীক, যা তার লাল জার্সিতে ২০ নম্বরের স্মৃতিকে ধরে রাখবে। এ ছাড়া লিভারপুল এফসি ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছে জোতা নামের গ্রাসরুট ফুটবল প্রোগ্রাম, যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবল ও যুব উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে।

আগামী মৌসুমের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে অ্যানফিল্ডে হবে বিশেষ আয়োজন—ফ্যান মোজাইক, এক মিনিট নীরবতা এবং আরও নানা স্মরণীয় মুহূর্তের মাধ্যমে সম্মান জানানো হবে এই পর্তুগিজ তারকাকে, যিনি ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে যোগ দিয়ে ১৮২ ম্যাচে লিভারপুলের হয়ে করেছিলেন ৬৫ গোল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X