স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩:১৮ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

লা লিগার নতুন মৌসুমটা জয় দিয়ে শুরু করল রিয়াল মাদ্রিদ। তবে খেলা ছিল একেবারেই রঙহীন। সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে ভোগান্তি পোহাতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছেb জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই ওসাসুনা রক্ষণে গাঢ় দেয়াল তুলে বসে। বল দখলে এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে পারছিল না রিয়াল। দূরপাল্লার শটে ডিন হুইজসেন একবার চেষ্টা করেছিলেন, তবে সেটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এমবাপ্পে ও ভিনিসিয়ুসও খুব বেশি জায়গা পাচ্ছিলেন না। ফলে প্রথমার্ধ কেটেছে নিষ্প্রভভাবেই।

দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তাপ ফেরান এমবাপ্পে। বক্সের ভেতরে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারের ধাক্কায় পড়ে গেলে দ্বিধা ছাড়াই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন ফরাসি সুপারস্টার। গোলের পর আরও কয়েকবার সুযোগ সৃষ্টি করেন তিনি। আরদা গুলারের দুর্দান্ত এক প্রচেষ্টা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়; কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল।

দলের নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো সীমিত সময়ের মধ্যে প্রাণবন্ত খেলেছেন। তবে সামগ্রিকভাবে মাঝমাঠ ও আক্রমণে সৃজনশীলতার ঘাটতি ছিল স্পষ্ট। জাবি আলোনসো শেষ দিকে কয়েকটি বদলি করে দলকে তরতাজা রাখলেও আক্রমণের ধার খুব একটা বাড়েনি।

পুরো ম্যাচজুড়ে সেভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও মৌসুমের প্রথম ম্যাচে জয়টা রিয়ালের জন্য বড় স্বস্তি। আলোনসোর অধীনে লা লিগার শিরোপা অভিযানের শুরুটা অন্তত ইতিবাচক হলো। তবে আগামী ম্যাচগুলোয় নিজেদের আরও ধারালো করে তুলতে হবে এমবাপ্পেদের, তা না হলে কঠিন মৌসুম অপেক্ষা করছে রিয়ালের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X