স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়া পাঁচ ফুটবলার। ছবি : সংগৃহীত
নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়া পাঁচ ফুটবলার। ছবি : সংগৃহীত

এশিয়ার নারী ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে এবার থাকছেন পাঁচ বাংলাদেশি ফুটবলার। যদিও এখনও কোনো বাংলাদেশি ক্লাব সরাসরি এই আসরে খেলার সুযোগ পায়নি, তবে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজের জার্সি গায়ে মাঠে নামবেন তারা।

ভুটানি ক্লাবটির হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার, ফরোয়ার্ড তহুরা খাতুন, ডিফেন্ডার শামসুন্নাহার জুনিয়র, মিডফিল্ডার শাহেদা আক্তার রিপা এবং গোলকিপার স্বপ্না রানী।

আগামী ২৫ আগস্ট লাওসে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ‘ডি’ গ্রুপে রয়েল থিম্পুর প্রতিপক্ষ হবে চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও লাওসের শক্তিশালী ক্লাবগুলো। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেও এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের প্রমাণ করার এক দুর্দান্ত সুযোগ পাচ্ছেন বাংলাদেশি ফুটবলাররা।

বর্তমানে ভুটানের ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। আর আফিদা খন্দকার ও স্বপ্না রানী বিশেষভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতেই রয়েল থিম্পুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

এর আগে গত আসরেও একই ক্লাবের হয়ে খেলেছিলেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। তবে দুর্ভাগ্যজনকভাবে কাগজপত্রের সমস্যার কারণে মাঠে নামতে পারেননি দেশের তারকা ফরোয়ার্ড সাবিনা খাতুন।

ইতোমধ্যেই পাঁচ বাংলাদেশিকে সঙ্গে নিয়ে রয়েল থিম্পু কলেজ দল লাওসে পৌঁছে গেছে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, আফিদা-তহুরারা এবার সুযোগ পাচ্ছেন এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব আসরে নিজেদের মেলে ধরার। তাদের পারফরম্যান্স শুধু ক্লাবের জন্যই নয়, বাংলাদেশের নারী ফুটবলের জন্যও বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X