স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের নারী ফুটবল এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের পাতায়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বাংলাদেশ নারী ফুটবল তাদের নিয়মিত কলামে বড় করে স্থান দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়াটা শুধু একটি ক্রীড়া সাফল্য নয়, বরং বাংলাদেশের প্রতিটি মেয়ের স্বপ্নের প্রতিচ্ছবি।

এই দলটিকে মাত্র ১৮ বছর বয়সেই অধিনায়ক আফিদা খন্দকার নেতৃত্ব দিচ্ছেন। গার্ডিয়ান তাকে বর্ণনা করেছে ‘ফিয়ারলেস অ্যান্ড কনফিডেন্ট’ হিসেবে। আফিদার ভাষায়—আমরা কেবল শুরু করেছি। এই সাফল্য শুধু আমাদের নয়, বাংলাদেশের প্রতিটি মেয়ের জন্য বার্তা—স্বপ্ন দেখতে হবে, লড়াই করতে হবে।

দুর্দান্ত যোগ্যতা অর্জন

বাংলাদেশ দল বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে উঠেছে। বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১ আর তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে তারা দেখিয়েছে নিজেদের শক্তি। গার্ডিয়ান লিখেছে, এ সাফল্যের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দল লাফিয়ে উঠেছে ২৪ ধাপ—এটি বিশ্বে এই চক্রে সর্বোচ্চ অগ্রগতি।

মাঠের বাইরেও সংগ্রাম

প্রতিবেদনে উঠে এসেছে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনের চিত্র। অনেকে এখনো আন্তর্জাতিক খাবারে অভ্যস্ত হতে পারেন না, হোটেল রুমে বসে নিজ হাতে ভর্তা বানান। কোচ পিটার বাটলার মুগ্ধ তাদের লড়াইয়ের মানসিকতায়।

কিন্তু চ্যালেঞ্জ শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। নারীদের খেলা বন্ধ করতে মাঠে হামলার ঘটনাও উল্লেখ করেছে গার্ডিয়ান। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কঠোর পদক্ষেপে দল এগিয়ে চলেছে নির্ভীকভাবে।

স্বপ্ন এখন বিশ্বমঞ্চে

অভিষেক এশিয়ান কাপে ভালো করলে সামনে খুলে যেতে পারে নারী বিশ্বকাপ কিংবা অলিম্পিকের দরজা। আফিদার কণ্ঠে সেই স্বপ্ন স্পষ্ট—‘২০২২ বিশ্বকাপ আমি টিভিতে দেখেছিলাম। ভেবেছিলাম এ মঞ্চ কখনো আমাদের হবে না। কিন্তু এখন বিশ্বাস করি, স্বপ্নটা হাতের নাগালেই।’

আন্তর্জাতিক অঙ্গনে যখন গার্ডিয়ান বাংলাদেশের নারী ফুটবলকে তুলে ধরছে, তখন এটি স্পষ্ট—এই প্রজন্মের মেয়েরা শুধু দেশের গর্বই নয়, এশিয়ান ফুটবলের ভবিষ্যৎও বদলে দিতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X