স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

স্পার্সের প্রথম গোলের দৃশ্য। ছবি : সংগৃহীত
স্পার্সের প্রথম গোলের দৃশ্য। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় তুলে নিল টটেনহ্যাম হটস্পার। নতুন কোচ থমাস ফ্রাঙ্কের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা স্পার্স এবারও চমকে দিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে হেরে গেল পেপ গার্দিওলার দল, আর দিনের সবচেয়ে বড় আলোচনার নাম হয়ে রইলেন সিটির তরুণ গোলরক্ষক জেমস ট্রাফোর্ড—যার ভয়াবহ ভুলে ভেঙে পড়ল স্বাগতিকদের ঘর।

ম্যাচের শুরুর দিকে ওমর মারমুশের দাপটেই আধিপত্য বিস্তার করেছিল সিটি। পরপর কয়েকটি দারুণ প্রচেষ্টা ঠেকান স্পার্স গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও। কিন্তু নিজেদের প্রথম হুমকিতেই গোল পেয়ে যায় টটেনহ্যাম। রিচার্লিসনের নিখুঁত পাস থেকে গোল করেন ব্রেনান জনসন। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআরের পর সেই গোল বৈধ ঘোষণা হয়।

প্রথমার্ধের যোগ করা সময়েই এল ম্যাচের নির্ধারক মুহূর্ত। ট্রাফোর্ডের ভুল পাস কাড়েন পাপ স্যার, সেখান থেকেই গোল করেন জোয়াও পালিনহা। সিটির নবীন গোলরক্ষকের জন্য ছিল নিখাদ দুঃস্বপ্নের মতো দৃশ্য।

প্রথমার্ধ সমাপ্তির আগে সিটির হয়ে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আর্লিং হল্যান্ড। তবে একেবারে কাছ থেকে তার হেডবার বল উড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেছে সিটি, বার্নার্ডো সিলভার শট বারে লেগে ফেরত আসে। কিন্তু গোল পাওয়া হয়নি।

অন্যদিকে টটেনহ্যাম রক্ষণভাগে ছিলেন দুর্দান্ত। ম্যাচের শেষদিকে ডোমিনিক সোলাঙ্কে ও উইলসন ওডোবার্টের শটগুলোও থামান ট্রাফোর্ড। তবে তার আগের ভুলেই ম্যাচ বেরিয়ে যায় সিটির হাত থেকে।

এদিকে আজকের হারের পর গার্দিওলার অদ্ভুত এক রেকর্ড হল। তার কোচিং ক্যারিয়ারে সর্বাধিক ১০ বার হার মানাতে পেরেছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল এবং… টটেনহ্যাম! স্পার্স যেন বারবারই সিটির দুঃস্বপ্ন হয়ে ওঠে।

আগামী রোববার ব্রাইটনের মাঠে খেলতে যাবে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে টটেনহ্যাম আগামী শনিবার নিজেদের মাঠে আতিথ্য দেবে বোর্নমাউথকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X