স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নয়, আর্জেন্টাইন লিগে নেইমারকেই চান ডি মারিয়া

পিএসজির জার্সিতে নেইমার ও ডি মারিয়া। ছবি : সংগৃহীত
পিএসজির জার্সিতে নেইমার ও ডি মারিয়া। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া দেশের ফুটবল লিগে ক্যারিয়ারের শেষ সময় কাটাচ্ছেন তার শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে। অনেকেই ভেবেছিলেন, জাতীয় দলের সেরা সঙ্গী লিওনেল মেসিকে একদিন ক্লাবের জার্সিতেও পাশে চাইবেন তিনি। কিন্তু সমর্থকদের চমকে দিয়ে ডি মারিয়া জানালেন, আর্জেন্টাইন লিগে খেলতে চাইলে তিনি মেসির চেয়ে নেইমারকেই আগে আমন্ত্রণ জানাবেন।

গত ক্ল্যাসিকোতে (সেন্ট্রাল বনাম নিউওয়েলস) দুর্দান্ত ফ্রি-কিকে গোল করার পর আবারও শিরোনামে আসেন এই ফরোয়ার্ড। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, কোন বিশ্ব তারকাকে তিনি এই ম্যাচে সঙ্গী হিসেবে দেখতে চাইতেন, বিন্দুমাত্র দেরি না করে তিনি বলেন—

‘আমাদের সম্পর্কের জন্যই বলছি, নেইমার। আমি ওর প্রতি অনেক যত্নশীল, আমরা এখনো নিয়মিত কথা বলি। আমি জানি, নেইমার আর্জেন্টাইন ফুটবলকে খুব ভালোবাসে। সে এখানে নিউওয়েলস-সেন্ট্রাল ডার্বি খেলতে ভীষণ আগ্রহী হতো।’

শুধু মন্তব্যেই সীমাবদ্ধ থাকেননি ডি মারিয়া। ভবিষ্যতে নেইমারকে সত্যিই আমন্ত্রণ জানানোর ইঙ্গিতও দেন তিনি—‘আমি চাইতাম ও এবারই এখানে থাকুক। হয়তো ভবিষ্যতে তাকে আনতে পারব। সেটা হলে বিশেষ কিছু হবে।’

২০১৭ থেকে ২০২২ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইনে একসঙ্গে খেলেছেন নেইমার ও ডি মারিয়া। সেই সময়ে উইংয়ে অক্লান্ত দৌড়ঝাঁপ আর মাঝমাঠে সৃজনশীলতার সমন্বয়ে দুজন মিলে গড়ে তুলেছিলেন ইউরোপের অন্যতম সেরা আক্রমণভাগ। কিলিয়ান এমবাপ্পেকে সঙ্গে নিয়ে গড়া এই ত্রয়ী পিএসজিকে পৌঁছে দিয়েছিল বহু সাফল্যের কাছাকাছি।

২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগেই তাদের জুটি সবচেয়ে বেশি আলোচনায় আসে। আরবি লাইপজিগের বিপক্ষে সেমিফাইনালে গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন ডি মারিয়া, যার একটি ছিল নেইমারের জন্য। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সুপারস্টার সোশ্যাল মিডিয়ায় তাকে ডেকেছিলেন ‘দি মাগিয়া’ নামে, যা তাদের গভীর বোঝাপড়ার নিদর্শন হয়ে থাকে।

মাঠের বাইরেও সম্পর্কটা ছিল মজবুত। জাতীয় দলে প্রতিদ্বন্দ্বী হলেও আর্জেন্টিনার কপা আমেরিকা জয়ের পরও মজার ছলে খুনসুটি করেছেন তারা। ২০২২ সালে ডি মারিয়া যখন পিএসজি ছাড়েন, বিদায়ী ম্যাচে নেইমারের গোল উদযাপন ছিল তার প্রতি আবেগঘন শ্রদ্ধা নিবেদন।

সব মিলিয়ে, জাতীয় দলের সতীর্থ মেসিকে নয়—ডি মারিয়ার হৃদয়ে আর্জেন্টাইন ফুটবলে স্বপ্নের সঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছেন নেইমার, যিনি মাঠে-নিখাদ প্রতিভা আর মাঠের বাইরে অনন্য বন্ধুত্বের প্রতীক হয়ে আছেন তার কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X