স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে কার্লো আনচেলত্তি যখন দল ঘোষণা করলেন, তখন সেলেসাওর সবচেয়ে বড় তারকার জায়গা হয়নি। তবে চুপ করে থাকেননি নেইমার- সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের বার্তা।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে না নেওয়ার কারণ হিসেবে আনচেলত্তি বলেছেন, নেইমারের একটি ছোটখাটো সমস্যা রয়েছে। সেটি মিটিয়ে তিনি ফিরবেন বলেই আশা। যদিও বার্সেলোনা ও পিএসজিতে দারুণ ক্যারিয়ার কাটানো নেইমার সান্তোসে ফিরেও ধারাবাহিক হতে পারছেন না। ১৯ ম্যাচে করেছেন মাত্র ৬ গোল, করিয়েছেন ৩টি অ্যাসিস্ট, যা বড় তারকার মানদণ্ডে একেবারেই প্রত্যাশার বাইরে।

এদিকে দল ঘোষণার পরপরই নেইমার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন জিমে কঠোর অনুশীলনের একটি ছবি। হাতে কেটলবেল নিয়ে ঘাম ঝরানোর সঙ্গে লিখেছেন-

সফলতা আসে আকাঙ্ক্ষা, দৃঢ়তা আর অধ্যবসায়ের মাধ্যমে। লক্ষ্য পূরণ না হলেও, যারা লড়াই করে বাধা অতিক্রম করে, তারা অন্তত প্রশংসনীয় কিছু করে যায়।

এই পোস্টকে অনেকে দেখছেন নেইমারের প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে।

আনচেলত্তি এখনো নেইমারের গুণগান করেছেন, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন- দলে ফেরার জন্য ফর্ম ও ফিটনেসই হবে সবচেয়ে বড় শর্ত। বিশ্বকাপ শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি। সেই আসরে জায়গা করে নিতে নেইমারকে প্রমাণ করতে হবে যে, তিনি এখনো সেলেসাওর ভরসার নাম।

ব্রাজিল বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় তৃতীয় স্থানে। সেপ্টেম্বরের ৫ তারিখে তারা মুখোমুখি হবে চিলির, পাঁচ দিন পর প্রতিপক্ষ বলিভিয়া। নেইমার এই ম্যাচগুলোতে থাকবেন না নিশ্চিতভাবেই। তবে তিনি কি আবারও ফিরতে পারবেন হলুদ-সবুজ জার্সিতে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে তার পরবর্তী কয়েক মাসের ফর্মেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X