মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল–ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার মাটিতে আলবিসেলেস্তেরাদের হয়ে লিওনেল মেসির শেষ অফিসিয়াল ম্যাচ—শব্দগুলো উচ্চারণ করাটাই যেন অসম্ভব মনে হয় ভক্তদের কাছে। ভেনেজুয়েলার বিপক্ষে আগামীকাল ভোরে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে নামবেন তিনি। বিদায়ের মুহূর্ত যত ঘনিয়ে আসছে, ততই আবেগ ছড়িয়ে পড়ছে সতীর্থদের মাঝেও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত এক ভিডিওতে এই বিদায়কে ঘিরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মেসির দুই আস্থাভাজন সতীর্থ—আঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল।

ভিডিওর নিচে একটি কান্নার ইমোজি দিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন ডি মারিয়া। অপরদিকে ডি পল ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভিডিওটি। ডি মারিয়া যদিও অবসর নিয়েছেন তবে কয়েক ঘণ্টা পরই মেসির সাথে মাঠে নামবেন ডি পল হয়তো দেশের মাটিতে শেষবারের মতো।

মেসির পরিবারও থাকবেন আজ গ্যালারিতে—স্ত্রী আন্তোনেলা, সন্তানরা, ভাইবোন, বাবা–মা ও শ্বশুরবাড়ির সদস্যরা। নিজেই আগেই জানিয়েছিলেন, ‘এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। হয়তো এরপর কোনো প্রীতি ম্যাচ থাকতে পারে, তবে অফিসিয়াল ম্যাচ এটাই শেষ।’

মেসির সোনালি অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডি পল ও ডি মারিয়া। তাদের সঙ্গে জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪) এবং ফাইনালিসিমা।

দেশের মাটিতে মেসির পরিসংখ্যানও অসাধারণ। মোট ৪৯ ম্যাচে করেছেন ৩৫ গোল, করিয়েছেন ১৯টি। বলিভিয়ার বিপক্ষে সর্বাধিক ৭ গোল তার, এরপর উরুগুয়ে (৫) ও ইকুয়েডরের (৪)।

চিলির রেফারি পিয়েরো মাজ্জার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হবে একটি যুগের। কিন্তু মেসির রেখে যাওয়া স্মৃতি, গোল আর শিরোপার গল্প বেঁচে থাকবে আর্জেন্টিনা ও বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X