স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১০ নম্বর জার্সি পড়ে রেকর্ড গড়লেন এই তরুণ আর্জেন্টাইন। ছবি : সংগৃহীত
১০ নম্বর জার্সি পড়ে রেকর্ড গড়লেন এই তরুণ আর্জেন্টাইন। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা যখন কাতরাচ্ছে লিওনেল মেসির অনুপস্থিতিতে, তখন নতুন ইতিহাস গড়লেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মাত্র ১৮ বছর ২৩ দিন বয়সে আর্জেন্টিনার জার্সিতে কিংবদন্তি নম্বর ১০ পরে মাঠে নেমে ম্যারাডোনার দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন রিয়াল মাদ্রিদের এই তরুণ।

১৯৭৯ সালে মাত্র ১৮ বছর ৯ মাস ৩ দিন বয়সে আর্জেন্টিনার ‘এল দিয়েস’ হয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। সেই রেকর্ড প্রায় অর্ধশতাব্দী ধরে অক্ষত ছিল। এবার মেসি ও থিয়াগো আলমাদার অনুপস্থিতিতে লিওনেল স্কালোনি সাহসী সিদ্ধান্ত নিলেন—প্রতীকী নম্বর ১০ তুলে দিলেন মাস্তান্তুয়ানোর হাতে।

তবে রেকর্ডের দিনে সাফল্য মেলেনি দলে। ইকুয়েডরের বিপক্ষে গুয়াইয়াকিলে আর্জেন্টিনা হেরেছে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের মাঝপথে বদলি হয়ে মাঠে নামলেও মাস্তান্তুয়ানোকে শুরুটা কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়েই করতে হয়েছে। প্রতিপক্ষ তখন রক্ষণে জমাট, জায়গা বের করা কঠিন। তবুও সাহসী চেষ্টা করেছেন তরুণ মিডফিল্ডার।

কোচ স্কালোনি ম্যাচ শেষে বললেন, ‘ফ্রাঙ্কো সাহসী। বল চাইতে ভালোবাসে, খেলতে ভালোবাসে। আজ মাঠে নামার সময় পরিস্থিতি কঠিন ছিল, জায়গা কম ছিল। তবুও চেষ্টা করেছে। তার ব্যক্তিত্ব আছে, সেটাই সবচেয়ে বড় কথা।’

আর্জেন্টিনার জন্য এটি ছিল মেসিবিহীন যুগের বাস্তবতা যাচাই। মেসি নেই, আলমাদা চোটে—তখনই জন্ম নিলো নতুন ইতিহাস। যদিও ম্যাচটি হয়ে রইলো মাস্তান্তুয়ানোর ক্যারিয়ারের অন্ধকারতম সূচনা, কারণ রেকর্ড গড়েও জয় পেল না দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X